স্বাস্থ্য অধিদফতরে নতুন মহাপরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২০, ১৮:৪৬আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৯:৪০

ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে তাকে অবিলম্বে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

নবনিযুক্ত ডিজি এতদিন ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।

এদিকে, বিতর্কের মুখে গত ২১ জুলাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন সদ্য বিদায়ী মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। দুই বছরের চুক্তিতে থাকা অধ্যাপক আজাদের পদত্যাগপত্র গ্রহণ করে তার চুক্তি বাতিল করেছে সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। এই আদেশের মধ্য দিয়ে ২১ জুলাই থেকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদে চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হলো, অর্থাৎ তিনি আর মহাপরিচালক পদে নেই।

অধ্যাপক আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণ করার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন মহাপরিচালক হিসেবে অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে নিয়োগ দিলো সরকার।

এর আগে গত বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে সচিবালয়ে নতুন ডিজি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সর্বোচ্চ পর্যায়সহ সবাই মিলে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দরকার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও আলোচনা করে নেওয়া হবে।

আরও পড়ুন- স্বাস্থ্যের ডিজি আবুল কালাম আজাদের চুক্তি বাতিল

/জেএ/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংস্কারের হাওয়ায় বাড়ছে বিনিয়োগের আশা
সংস্কারের হাওয়ায় বাড়ছে বিনিয়োগের আশা
বসুন্ধরা আবাসিকে গাড়ির ধাক্কায় নিহত হলেন সাবেক পুলিশ সদস্য 
বসুন্ধরা আবাসিকে গাড়ির ধাক্কায় নিহত হলেন সাবেক পুলিশ সদস্য 
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
জোর করে মেয়র পদে বসিনি, ২০২৯ সাল পর্যন্ত মেয়াদ আছে আমার: শাহাদাত
জোর করে মেয়র পদে বসিনি, ২০২৯ সাল পর্যন্ত মেয়াদ আছে আমার: শাহাদাত
সর্বাধিক পঠিত
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি