বৈরুতে মৃত্যুর মিছিলে আরও এক বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২০, ২২:৩৫আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২২:৪৯

বৈরুতে বিস্ফোরণ (ছবি: রয়টার্স) লেবাননের বৈরুতে জোড়া বিস্ফোরণে রাসেল মিয়া নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এই নিয়ে বিস্ফোরণে এখন পর্যন্ত চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া এই ঘটনায় ২১ জন নৌবাহিনীর সদস্যসহ ৯৯ জন বাংলাদেশি আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে এই তথ্য পাওয়া যায়। লেবাননে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাসুদ বিস্ফোরণ হওয়া বন্দরটির কাছেই একটি পেট্রোল পাম্পে কাজ করতো। বৈরুতের আমেরিকান বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার মাসুদ মিয়ার ছেলে।

এদিকে এই ঘটনায় আহতদের মধ্যে নৌবাহিনীর একজনের অবস্থা গুরুতর। গুরুতর আহত নৌবাহিনীর ওই সদস্য হচ্ছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (চিফইআরএ) মো. হারুন উর রশীদ।

এই বিষয়ে লেবাননে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এখন পর্যন্ত চার জন মারা গেছে এবং এটি বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। মৃতদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা করছি। গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করতে স্বাস্থ্য, শ্রমসহ আরও কয়েকটি মন্ত্রণালয় ও এজেন্সি থেকে অনুমতি নিতে হয়। এটি করতে ১০ দিনের মতো সময় লাগতে পারে।’

আহতদের বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের ৭৮ জন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছে বলে জানতে পেরেছি। এরমধ্যে পাঁচ থেকে সাত জন হাসপাতালে আছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।’

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে রাজধানী বৈরুতের বন্দর এলাকায় জোড়া বিস্ফোরণ ঘটে। এতে পুরো বৈরুত শহর ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। এই ঘটনায় এখন পর্যন্ত ৭৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন
বৈরুতে বিস্ফোরণে নৌবাহিনীর ২১ সদস্য আহত

বৈরুতের বিস্ফোরণে ব্যাপক হতাহতের আশঙ্কা

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো বৈরুত

/এসএসজেড/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষার উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান মন্ত্রী
শিক্ষার উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান মন্ত্রী
যুক্তরাষ্ট্রগামী নিখোঁজ এফ-৩৫ যন্ত্রাংশ উদ্ধার হংকংয়ে, জব্দ করলো চীন
যুক্তরাষ্ট্রগামী নিখোঁজ এফ-৩৫ যন্ত্রাংশ উদ্ধার হংকংয়ে, জব্দ করলো চীন
বাংলাদেশের জ্বালানি ও নবায়নযোগ্য খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান
বাংলাদেশের জ্বালানি ও নবায়নযোগ্য খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান
এসেক্সে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
এসেক্সে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়