মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ জন সাময়িক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:১১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৩

তিতাস নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের ফতুল্লা অফিসের ৪ কর্মকর্তা এবং ৪ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. মামুন তথ্যটি নিশ্চিত করেছেন। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে তিতাস কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মো. মামুন জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে মসজিদে বিস্ফোরণজনিত দুর্ঘটনা ঘটার অভিযোগে এই ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া। আর বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন, সিনিয়র সুপারভাইজার মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, সাহায্যকারী হানিফ মিয়া এবং প্রকর্মী ইসমাইল প্রধান।
বরখাস্তের আদেশে বলা হয়, ‘নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার খানপুর, তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে গত ৪ সেপ্টেম্বর আনুমানিক রাত সাড়ে ৮টায় বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ২৭ জন মুসল্লি মারা গেছেন এবং আরও ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া মসজিদের সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যে কারণে তিতাসের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। মসজিদের বিস্ফোরণজনিত ঘটনা ফতুল্লা জোনের আওতাধীন এলাকায় হয়েছে। এই দুর্ঘটনা ফতুল্লা জোনের কর্মকর্তা ও কামচারীদের দায়িত্ব পালনে অবহেলার কারণে হওয়ায় কর্মকর্তা ও কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ প্রদান ও চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।’


প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে। ফরজ নামাজের মোনাজাত শেষে অনেকে সুন্নত ও অন্য নামাজ পড়ছিলেন। এ সময় মসজিদের ভেতরে প্রায় ৪০ জনের মতো মুসল্লি ছিলেন। বিস্ফোরণে তাদের প্রায় প্রায় সবাই দগ্ধ হন। দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত ২৭ জন মৃত্যুবরণ করেছেন।
বিস্ফোরণের পর মসজিদে গ্যাসের আগুনও দেখা গেছে। একটি সূত্র জানায়, মসজিদের নিচে গ্যাসের লাইন রয়েছে। সেই গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তিতাস গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক আব্দুল ওহাবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। এ জন্য আজ সকাল থেকেই মসজিদের নিচের মাটি খোঁড়া শুরু করেছে তিতাস।

আরও পড়ুন: 
মসজিদে বিস্ফোরণ: গ্যাস লাইনে লিকেজ খুঁজতে খোঁড়াখুঁড়ি

/এসএনএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
ভারতের কাছ থেকে আরও বেশি জ্বালানি চেয়েছে বাংলাদেশ 
তিতাসের হাই-প্রেসার লাইনে অবৈধ গ্যাস সংযোগ, দুই জমির মালিক গ্রেফতার
বাসাবাড়িতে গ্যাসের চাপ বাড়লেও সংকট কাটেনি সিএনজি পাম্পে 
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করে কী বললেন মিরাজ
অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করে কী বললেন মিরাজ
সাংবাদিকের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, প্রতিবাদে মানববন্ধন
সাংবাদিকের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, প্রতিবাদে মানববন্ধন
বয়স বাড়া আনন্দের নয়, বিষণ্নতায় ভুগছেন জর্জ আরআর মার্টিন
বয়স বাড়া আনন্দের নয়, বিষণ্নতায় ভুগছেন জর্জ আরআর মার্টিন
অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা ও গবেষণা সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা ও গবেষণা সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ
সর্বাধিক পঠিত
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে