নবীন কূটনীতিকদের বাংলাদেশকে ব্র্যান্ডিং করার পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:৫৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:৫৭

কূটনীতিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ অন্যরা নবীন কূটনীতিকদের বাংলাদেশকে ব্র্যান্ডিং এবং অর্থনৈতিক কূটনীতিসহ চলমান বিষয়াবলীর প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার পাশাপাশি দেশের ভাবমূর্তি সদা সমুন্নত রাখার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম। সোমবার (২১ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমি আয়োজিত ৯ মাস মেয়াদি কূটনীতিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকারসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পররাষ্ট্রমন্ত্রী তার ভাষণে চলমান বৈশ্বিক করোনা মহামারির চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণ কোর্স শেষ করার জন্য ফরেন সার্ভিস অ্যাকাডেমিকে সাধুবাদ জানান। তিনি প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় এবং আরও বৃহত্তর ভূমিকায় মন্ত্রণালয় তথা রাষ্ট্রীয় দায়িত্ব পালনের যোগ্যতা অর্জনের জন্য প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের অভিনন্দন জানান।

পররাষ্ট্র সচিব প্রশিক্ষণার্থীদের চাকরি জীবনের প্রতিটি পর্যায়ে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকার আহ্বান জানান।

ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর তার বক্তব্যে অ্যাকাডেমির লক্ষ্য ও ভিশন তুলে ধরে অতিথিবৃন্দকে প্রশিক্ষণের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বব্যবস্থায় দ্রুত পরিবর্তন: কীভাবে করতে হবে অভিযোজন? 
বিশ্বব্যবস্থায় দ্রুত পরিবর্তন: কীভাবে করতে হবে অভিযোজন? 
মালদ্বীপে হানিমুন ছাড়াও করা যায় যে ৭ ধরনের ভ্রমণ
মালদ্বীপে হানিমুন ছাড়াও করা যায় যে ৭ ধরনের ভ্রমণ
সাদা লবণ না খনিজ লবণ হৃদস্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
সাদা লবণ না খনিজ লবণ হৃদস্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার