আরও ৩৭ প্রাণ কেড়ে নিলো করোনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৪ আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৯

করোনায় মৃতদের স্বাস্থ্যবিধি মেনে জানাজা ও দাফন (ছবি: সাজ্জাদ হোসেন) গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত আরও ৩৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার ৪৪ জনে। গত একদিনে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এক হাজার ৬৬৬ জন। এখন পর্যন্ত মোট তিন লাখ ৫৩ হাজার ৮৪৪ জন পজিটিভ শনাক্ত হলেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ৯৭৭টি। নমুনা পরীক্ষা করা হয় ১৪ হাজার ১৫০টি। এখন পর্যন্ত ১৮ লাখ ৬২ হাজার ৬৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ১৬৩ জন। এখন পর্যন্ত সুস্থ দুই লাখ ৬২ হাজার ৯৫৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১১ দশমিক ৭৭ এবং এখন পর্যন্ত ১৮ দশমিক ৯১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছে ৭৪ দশমিক ৬৪ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী। এখন পর্যন্ত পুরুষ তিন হাজার ৯১৪ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ১৩০ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে একজন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন, রাজশাহী বিভাগে দুই জন, বরিশালে একজন, খুলনা বিভাগে পাঁচ জন এবং সিলেটে এক জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩৫ জন এবং বাড়িতে মারা গেছেন দুই জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ২৬২ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ১৮১ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪১১ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৬৩ হাজার ৬৩৫ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৭৯ হাজার ৮১৬ জনকে।

প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে এক হাজার ৩৯৩ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন এক হাজার ২৫৮ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন চার লাখ ৮০ হাজার ৮৪৭ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৩৮৫ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৬ হাজার ৫৩৮ জন।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সফরের ধরন বুঝে লাগেজ বাছাইয়ের সহজ টিপস
সফরের ধরন বুঝে লাগেজ বাছাইয়ের সহজ টিপস
আমিরাতের সঙ্গে তথ্য আদান-প্রদান ও আইনি সহায়তা জোরদারের আহ্বান আইনমন্ত্রীর 
আমিরাতের সঙ্গে তথ্য আদান-প্রদান ও আইনি সহায়তা জোরদারের আহ্বান আইনমন্ত্রীর 
বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ বুকিং করে ৩ জনকে নিয়ে কর্মচারীর ইয়াবা সেবন
বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ বুকিং করে ৩ জনকে নিয়ে কর্মচারীর ইয়াবা সেবন
ইরানে বিভেদ উসকাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: পেজেশকিয়ান
ইরানে বিভেদ উসকাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: পেজেশকিয়ান
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ