দূতাবাস নয়, ভিসার মেয়াদ বাড়ানো যাবে এজেন্সির মাধ্যমে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২:২৮

সৌদি আরবের দূতাবাসের সামনে জড়ো হওয়া প্রবাসীরা

রাজধানীর গুলশানে সৌদি আরবের দূতাবাসের সামনে রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোর থেকেই জড়ো হতে থাকেন প্রবাসীরা। ছুটিতে দেশে এসে আটকা পড়া প্রবাসীদের যাদের ভিসার মেয়াদ নেই তারা এসেছেন মেয়াদ বৃদ্ধির আবেদন করতে। সকাল ৯টার দিকে দূতাবাসের কার্যক্রম চালু হলে প্রবাসীদের জানানো হয় দূতাবাসে নয়, দূতাবাস অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে।

রফিকুল ইসলাম নামের এক প্রবাসী বলেন, ‘আমরা শুনেছিলাম দূতাবাসে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করা যাবে। এখানে আসার পর বলছে এজেন্সিতে যেতে হবে। এ তথ্য আগে জানানো হলে এতগুলো লোক এখানে জড়ো হতো না।’ 

সৌদি আরবের দূতাবাসের সামনে জড়ো হওয়া প্রবাসীরা

আরিফুর রহমান নামের আরেক প্রবাসী বলেন, ‘সকাল ৬টা বাজে এখানে এসে লাইন ধরে অপেক্ষা করছিলাম। কিন্তু এখন তারা বলছে এজেন্সিতে যেতে। তাই এখন এজেন্সিতে যাবো।’

২৩ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, সরকারের আন্তরিক প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে পুনরায় যাওয়ার সুযোগ পেয়েছেন। বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে তাদের ভিসা সৌদি দূতাবাসের মাধ্যমে প্রদান করতে সৌদি কর্তৃপক্ষ সম্মত হয়েছে। রবিবার থেকে সৌদি দূতাবাস খুলবে। এছাড়া ইকামার মেয়াদ চলতি আরবি মাসের শেষ দিন পর্যন্ত বৈধ থাকবে। সৌদি আরবে যাওয়ার জন্য সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান টিকিট ইস্যু করবে। ভিসা সংগ্রহের সময় সৌদি দূতাবাসে বিশৃঙ্খলা না করার অনুরোধ করে মন্ত্রণালয়।

/সিএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের