সঠিক তথ্য না পাওয়ায় বিমান অফিসে প্রবাসীদের জটলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:১০

সঠিক তথ্য না পাওয়ায় বিমান অফিসে প্রবাসীদের জটলা

সৌদি আরব থেকে ছুটিতে আসা প্রবাসীদের টিকিট বিতরণে তথ্যগত বিভ্রাটের কারণে জটলা বেশি বলে জানিয়েছেন বিমান অফিসের সামনে অপেক্ষমাণ প্রবাসীরা। রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর থেকেই প্রবাসীরা ভিড় জমাতে শুরু করেন মতিঝিলের বিমান বাংলাদেশ এয়ারলাই্ন্সের অফিসে।

সরেজমিনে প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১০টার কিছু পরে শুরু হয় বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম। গেট খোলার পর হুড়মুড় করে বিমান অফিসে প্রবেশ করেন অন্তত হাজার খানেক প্রবাসী। এরপর গেট বন্ধ করে দেওয়া হয়। তাদের দাবি, এই ভিড়ের মধ্যে অন্য এয়ারলাইন্সে আসা প্রবাসীরাও টিকিটের জন্য প্রবেশ করছেন। এছাড়া কোন তারিখের রিটার্ন টিকিট ইস্যু কবে করা হবে তার সুনির্দিষ্ট তথ্য প্রবাসীরা না জানায় জটলা বেশি।

চাঁদপুর থেকে আসা প্রবাসীকর্মী হেলাল জানান, তিনি ১৪ বছর ধরে কাজ করেন সৌদি আরব। গত জানুয়ারিতে ছুটিতে দেশে আসেন। তার রিটার্ন ফ্লাইট ছিল ২৬ মার্চ। তিনি বলেন, ‘বিমান অফিসের মাইকের মাধ্যমে বাইরে বলছে ১৪ তারিখ থেকে ২০ তারিখের রিটার্ন টিকিট যাদের আছে তাদের যেতে। এখানে অনেকেই আছে যারা অনেক আগে এসেছে আবার অনেকেই আছে পরে এসেছে। সবাই যাচ্ছে ভেতরে। কেউ কেউ নাকি ২১ তারিখের টিকিট নিয়ে যাচ্ছে। বিমান থেকে যদি আগে মিডিয়ার মাধ্যমে বলা হতো কবে কোন তারিখের রিটার্ন টিকিট দেওয়া হবে তাহলে জটলা হতো না।’

আরেক প্রবাসী আক্তার হোসেন জানান, ‘তিনি পাঁচ দিন ধরে ঘুরছেন টিকিটের জন্য। কিন্তু কোন দিনের টিকিট কবে দেওয়া হবে তিনি জানেন না। সেটা জানতেই চাঁদপুর থেকে ঢাকায় এসেছেন। তিনি মনে করেন তার মতো অনেক প্রবাসী আছেন এখানে যারা সঠিক তথ্য জানেন না।’

এদিকে বিমান অফিস জানিয়েছে প্রথমে ১৬ মার্চে বাতিল হওয়া ফ্লাইটের টিকিট রি-ইস্যু করা হচ্ছে। পর্যায়ক্রমে ১৭, ১৮, ১৯, ২০ মার্চ এভাবে তারিখ ধরে ধরে সিরিয়ালি টিকিট রি-ইস্যু করা হবে। কিন্তু কবে কোন তারিখের টিকিট ইস্যু করা হবে এই সম্পর্কে কিছু বলা হয়নি।

/এসও/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী