হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ইউএনও ওয়াহিদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২০, ২০:০৫ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ২০:৪২

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। তাকে আগামীকাল (১ অক্টোবর) হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড প্রধান ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের অধ্যাপক ডা. জাহেদ হোসেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অধ্যাপক ডা. জাহেদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আশা করছি আগামীকাল তাকে আমরা ছাড়পত্র দেবো। তবে তাকে পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতাল থেকে সিআরপিতে (পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র বা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড) যাওয়ার জন্য লিখে দেবো। ইউএনও ওয়াহিদা কতটা সুস্থ হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, কোনও ধরনের সাপোর্ট ছাড়াই তিনি নিজে নিজেই হাঁটতে পারছেন।
‘তার আর কোনও সমস্যা নেই, হাত পায়ের শক্তি প্রায় নরমালের কাছাকাছি’  মন্তব্য করে অধ্যাপক ডা. জাহেদ হোসেন বলেন, তবে বাড়িতে বা সিআরপিতে গিয়ে থেরাপি নিলে বাকিটা হয়ে যাবে।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর দিনগত রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও'র সরকারি বাসভবনে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা। প্রথমে গেটে দারোয়ানকে বেঁধে ফেলে তারা। পরে বাসার পেছনে গিয়ে মই দিয়ে উঠে ভেন্টিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে হামলাকারীরা। ভেতরে ঢুকে ভারী ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং আঘাত করে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৭০) জখম করে দুর্বৃত্তরা। পরে তারা অচেতন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করেন।
ওয়াহিদাকে প্রথমে রংপুরে ও পরে রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হয়। বর্তমান তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুজি দিয়ে বানিয়ে ফেলুন তিন রকম হালুয়া
সুজি দিয়ে বানিয়ে ফেলুন তিন রকম হালুয়া
প্রযুক্তির সুবিধা নাকি আসক্তি, কোন পথে শিক্ষার্থীরা
প্রযুক্তির সুবিধা নাকি আসক্তি, কোন পথে শিক্ষার্থীরা
মেসির চোখে বিশ্বসেরা তরুণদের একজন, বোকায় শিরোপার আনন্দ আরান্দার
মেসির চোখে বিশ্বসেরা তরুণদের একজন, বোকায় শিরোপার আনন্দ আরান্দার
‘পাউটের রানি’ কারিনা কাপুর, ঘোষণা করলেন করণ জোহর
‘পাউটের রানি’ কারিনা কাপুর, ঘোষণা করলেন করণ জোহর
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী