শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ১৪:১৫আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৫:০৯

শিক্ষা মন্ত্রণালয়

করোনা পরিস্থিতির কারণে দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবার বাড়ানো হলো। চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য জানিয়েছেন। 

এর আগে ছুটি বাড়ানোর বিষয়টি জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে অনলাইন মতবিনিময় সভায় তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে ছুটি বাড়ছে। ছুটি বাড়াতে তো হবেই।’

প্রসঙ্গত, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল সরকার। এবার তা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। 

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মধ্যেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরে টিভিতে শ্রেণি পাঠদান সম্প্রচার করা হচ্ছে। আর উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষাস্তরে অনলাইনে ক্লাস পরিচালনা করা হচ্ছে।

করোনার কারণে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করে স্ব স্ব প্রতিষ্ঠানে পরীক্ষা/মূল্যায়নের নির্দেশনা দেওয়া রয়েছে। অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিল করা হয়েছে। নভেম্বরে এসব পরীক্ষা হওয়ার কথা ছিল।

এছাড়া গত ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার কারণে স্থগিত করা হয়। তবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, চার সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার সময় জানানো হবে। শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী সোম-মঙ্গলবার জানিয়ে দেওয়া হবে কবে নাগাদ এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

/এসএমএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে মনে হয় আমিই একমাত্র অপরাধী, মিডিয়া ট্রায়াল বন্ধ চাই: জিয়াউল আহসান
দেশে মনে হয় আমিই একমাত্র অপরাধী, মিডিয়া ট্রায়াল বন্ধ চাই: জিয়াউল আহসান
অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ইস্যুতে দুভাগে বিভক্ত সোশ্যাল মিডিয়া
অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ইস্যুতে দুভাগে বিভক্ত সোশ্যাল মিডিয়া
বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যদ্বাণী, মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ ক্ষমতা!
বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যদ্বাণী, মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ ক্ষমতা!
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ