স্থানীয় অপরাধী হিসেবে পাপুলের বিচার করছে কুয়েত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২০, ১৪:৫৭আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৪:৫৮

শহিদ ইসলাম পাপুল সংসদ সদস্য কাজি শহিদ ইসলাম পাপুলকে স্থানীয় অপরাধী হিসাবে বিচার করছে কুয়েতের কর্তৃপক্ষ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই তথ্য জানিয়েছেন। সদ্য কুয়েত সফর করে আসা পররাষ্ট্রমন্ত্রী বুধবার (৭ অক্টোবর) নিজের দফতরে বসে বলেন, ‘কুয়েতে একজন সংসদ সদস্যের বিচার হচ্ছে এবং সেটি নিয়ে আমাদের কোনও অস্বস্তি নেই।’

পাপুল বা তার পরিবার কেউই কূটনীতিক পাসপোর্ট নেননি জানিয়ে মন্ত্রী বলেন, তিনি স্থানীয় ব্যবসায়ী হিসেবে সেখানে কাজ করছিলেন এবং সেই কারণে তাকে একজন স্থানীয় অপরাধী হিসাবে চিহ্নিত করা হচ্ছে।

কুয়েতে প্রয়াত আমিরের জন্য শোক বার্তা ও নতুন আমিরকে অভিনন্দন জানানোর জন্য ৪ থেকে ৫ অক্টোবর প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে কুয়েত সফর করেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে নতুন আমির ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি।

পাপুল ইস্যুতে কুয়েত সরকারের কারও সঙ্গে মন্ত্রীর আলোচনা হয়নি দাবি করে মোমেন জানান, ‘তবে যেটা আমি শুনেছি, উনি অনেক লোককে চাকরি দিয়েছিলেন এবং কুয়েতেও কিছু দুষ্ট লোক আছে। এখন তারা খুঁজে খুঁজে বের করছে যে তিনি কাউকে চাকরি দিয়েছেন কিনা। এখন তারা তাদের মনিটর করছে। ভালো হলে রাখছে, না হলে বের করে দিচ্ছে। ফলে আমাদের কিছু লোকের চাকরি হারানোর আশঙ্কা আছে।’

উল্লেখ্য, গত ৭ জুন মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পরে তারা দাবি করেছে, বাংলাদেশের ওই সংসদ সদস্য মানুষকে প্রতারিত করে সম্পদের পাহাড় গড়েছেন। ঘুষ, উপহার ও অন্যান্য সুযোগের বিনিময়ে এই কাজে তাকে কুয়েতের প্রভাবশালী সরকারি কর্মকর্তারাও সহায়তা করেছে।

তেল শোধনাগার স্থাপন

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বাংলাদেশে একটি তেল শোধনাগার স্থাপনের প্রস্তাব দিয়েছেন মোমেন। তিনি বলেন, ‘আমাদের দেশে তেল শোধনাগার বানানোর প্রস্তাব দিয়েছি। তারা বলেছে, এটি উত্তম প্রস্তাব। তারা জানালো, তারা দক্ষিণ কোরিয়াতে একটি রিফাইনারি বানানোর চেষ্টা করছে।’

কুয়েতে বাংলাদেশিদের যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমি তাদের জানিয়েছি সৌদি আরব, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত তাদের দরজা উন্মুক্ত করেছে।’

তিনি বলেন, ‘কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী জানালেন তারা দুই দিন পরে অর্থাৎ আজ রাতে তারা বসবেন। তারা জানালেন, তারা খুব নিয়ন্ত্রিত পদ্ধতিতে কাজ করছেন।’

আরও পড়ুন- 

পাপুল গ্রেফতারের তথ্য জানে না জাতীয় সংসদ

যাদের ঘুষ দিয়ে সম্পদের পাহাড় গড়েছেন এমপি পাপুল

কুয়েতে সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল আটক 

পাপুলের থেকে ৩০ কোটি টাকা ঘুষ নেওয়া ব্যক্তিকে খুঁজছে পুলিশ

যুক্তরাষ্ট্রের মানবপাচার রিপোর্টেও এমপি পাপুল

ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেও নিজেকে নির্দোষ দাবি করেছেন এমপি পাপুল

স্বতন্ত্র সংসদ সদস্য পাপুলের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

 

 

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির শপথ: যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ 
রাষ্ট্রপতির শপথ: যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ 
হোয়াটসঅ্যাপ আরও নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস চালু করবেন
হোয়াটসঅ্যাপ আরও নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস চালু করবেন
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা
ভাইভার আগের ১ ঘণ্টা গুরুত্বপূর্ণ, কী করবেন এ সময়?
ভাইভার আগের ১ ঘণ্টা গুরুত্বপূর্ণ, কী করবেন এ সময়?
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক