ইতালিতে বৈধ পথে যাবেন কৃষি শ্রমিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২০, ২২:০৬ আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২২:২২

ইতালিতে বৈধ পথে যাবেন কৃষি শ্রমিক

বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালিতে  কৃষি শ্রমিক পাঠানোর বিষয়ে রাজি হয়েছে সে দেশের সরকার।

সোমবার (১২ অক্টোবর) এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন গণমাধ্যমকে এই তথ্য জানান।

মন্ত্রী তার বার্তায় জানিয়েছেন, চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোম সফরের সময়ে তিনি ইতালির প্রধানমন্ত্রীকে বাংলাদেশের কৃষি শ্রমিকদের ফার্ম ওয়ার্কার্স প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে ইতালির সরকার বাংলাদেশিদের এই সুযোগ দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশি কৃষি শ্রমিকরা নিয়ম ভঙ্গ করে দেশে ফেরত না আসার কারণে ইতালির সরকার এর আগে এই সুবিধা প্রত্যাহার করে নেয়।

উল্লেখ্য, এরআগে বাংলাদেশ ও ইতালির মধ্যে একটি চুক্তি ছিল। সেই চুক্তির অধীনে প্রায় ১৮ হাজার বাংলাদেশি সে দেশে গেলেও নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত এসেছে ১০০ এর কম শ্রমিক। এ কারণে ২০১২ সাল থেকে এই সুবিধা বন্ধ করে দিয়েছে রোম।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিশাল পদযাত্রা, কমেনি উত্তেজনা
দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিশাল পদযাত্রা, কমেনি উত্তেজনা
বছর কি কারেন্টের গতিতে চলে যায়: শাকিব খান
বছর কি কারেন্টের গতিতে চলে যায়: শাকিব খান
বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ
বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণে ডেসকোর ত্রিপক্ষীয় চুক্তি সই
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণে ডেসকোর ত্রিপক্ষীয় চুক্তি সই
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ