মরিশাসে বঙ্গবন্ধুর নামে সড়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২০, ১৯:৫৭ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২০:০৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গত ১১ ডিসেম্বর ইউনেস্কো ‘বঙ্গবন্ধু সৃজনশীল অর্থনীতি পুরস্কার’ প্রবর্তনের ঘোষণা দেয়। এর এক সপ্তাহ পর গতকাল রবিবার (১৭ ডিসেম্বর) মরিশাসে বঙ্গবন্ধুর নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘বঙ্গবন্ধুর নাম সারাবিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি। এই প্রক্রিয়ার অংশ হিসাবে মরিশাসের রাজধানী সেন্ট লুইতে একটি সড়কের নামকরণ করা হবে বঙ্গবন্ধুর নামে।’
ওই কর্মকর্তা জানান, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট’ উদ্বোধন করবেন মরিশাসের উপ-প্রধানমন্ত্রী এবং সেন্ট লুই এর মেয়র।’
এই উপলক্ষে প্রধানমন্ত্রী একটি ভিডিও বার্তা প্রদান করবেন এবং ঢাকা থেকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ উপস্থিত থাকবেন।
এর আগে দিল্লি ও কলকাতায় বঙ্গবন্ধুর নামে সড়ক নামকরণ করা হয়েছে। এছাড়া কম্বোডিয়াতে বঙ্গবন্ধুর নামে একটি সড়ক নামকরণের কাজ চূড়ান্ত রয়েছে, যা মার্চে উদ্বোধনের কথা ছিল। কিন্তু এটি পরবর্তীতে পিছিয়ে যায়।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজারে শীতের সবজি, দামে অস্বস্তি
বাজারে শীতের সবজি, দামে অস্বস্তি
রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক
রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক
সংস্কৃতির কথা বলা লোকেরাই আমার পরিবারকে গালিগালাজ করেছেন: কৃতি
সংস্কৃতির কথা বলা লোকেরাই আমার পরিবারকে গালিগালাজ করেছেন: কৃতি
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: কেমন থাকবে আজকের আবহাওয়া?
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: কেমন থাকবে আজকের আবহাওয়া?
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা