মেয়র প্রার্থীর মৃত্যুতে ফলাফল ঘোষণা স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ১৮:৪৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৯:৪৫

মেয়র প্রার্থীর মৃত্যুতে ফলাফল ঘোষণা স্থগিত খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা নির্বাচনে মেয়র পদের ফলাফল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেখানকার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়েরের করোনায় মৃত্যুর কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ তথ্য জানান।
ইসির সিনিয়র সচিব বলেন, ‘চালনা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনি এজেন্ট বিকাল সোয়া ৪টায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে প্রার্থীর মৃত্যুর খবর জানান। ভোটগ্রহণ চলাকালে বিকাল ৩টা ৩২ মিনিটে তিনি মারা গেছেন বলে ওই আবেদনে জানানো হয়। এইমাত্র আমাকে টেলিফোনে তার ডেথ সার্টিফিকেট পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে তিনি তিনটা ৫০ মিনিটে মারা গেছেন।

ইসি সচিব জানান, নির্বাচন কমিশন ওই পৌরসভার মেয়র পদের ফলাফল ঘোষণা স্থগিত করেছেন। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে। তবে আইনি বিধান অনুযায়ী এ ধরনের ঘটনার ক্ষেত্রে ওই পদে পুনরায় নির্বাচন হয়। অবশ্য এক্ষেত্রে আইনে ভোটগ্রহণের পূর্বে মৃত্যুর কথা বলা আছে।

আরও পড়ুন: ভোট শেষ হওয়ার আগেই করোনায় বিএনপি প্রার্থীর মৃত্যু

/ইএইচএস/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
রাজধানীতে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নেপালের ভয়াবহ বন্যার পেছনে চীন? যা বলছে বেইজিং
নেপালের ভয়াবহ বন্যার পেছনে চীন? যা বলছে বেইজিং
ঢাকার কোরিয়া ভিসা সেন্টারে আবেদন করবেন যেভাবে, ফি কত
ঢাকার কোরিয়া ভিসা সেন্টারে আবেদন করবেন যেভাবে, ফি কত
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন