দেশে কন্যাশিশু দুই কোটি ৭৫ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১১

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব দেশে বর্তমানে কন্যাশিশুর সংখ্যা (শূন্য থেকে ১৭ বছর) দুই কোটি ৭৫ লাখ ৫৮ হাজার ৪৩৬ জন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার জাতীয় সংসদে তিনি এই কথা জানিয়েছেন।
সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে আদমশুমারি ২০১১’র বরাত দিয়ে মন্ত্রী এ তথ্য জানান। চলতি ২০১৬ সালের প্রাক্কলন অনুযায়ী মেয়েশিশুর সংখ্যা দুই কোটি ৯৮ লাখ ৮১ হাজার বলেও মন্ত্রী উল্লেখ করেন।
মন্ত্রীর উপস্থাপিত তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে কন্যাশিশুর সংখ্যা সব থেকে বেশি। এ বিভাগের কন্যাশিশু হচ্ছে ৮৭ লাখ ২৬ হাজার ৫১৯ জন। অন্যদিকে সবচেয়ে কম কন্যাশিশু রয়েছে বরিশাল বিভাগে। এই বিভাগের কন্যাশিশুর সংখ্যা হচ্ছে ১৬ লাখ ৬৪ হাজার ৩১৯ জন।
এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬১ লাখ ৬ হাজার ১৩৫ জন, খুলনা বিভাগে ২৬ লাখ ৯৪ হাজার ৩৮২ জন, রাজশাহী বিভাগে ৩১ লাখ ৯৮ হাজার ৬২ জন, রংপুর বিভাগে ২৯ লাখ ৫৯ হাজার ৯৬৭ জন এবং সিলেট বিভাগে ২২ লাখ ৯ হাজার ৫২ জন কন্যাশিশু রয়েছে।
/ইএইচএস/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি