এটিএম জালিয়াতি: বিদেশি চক্রের সঙ্গে জড়িত শতাধিক ব্যাংক কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:০৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১২

গ্রেফতারকৃত এক বিদেশিসহ সিটি ব্যাংকের তিন কর্মকর্তা সম্প্রতি রাজধানীতে এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় একটি বড় আন্তর্জাতিক চক্রের হাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই চক্রের সঙ্গে দেশের বিভিন্ন ব্যাংকের শতাধিক কর্মকর্তাও জড়িত বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তবে তদন্তের স্বার্থে তাদের কারো নাম প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
এ ঘটনায় এরইমধ্যে রবিবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে থমাস নামে এক বিদেশিসহ সিটি ব্যাংকের আইটি শাখার তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত থমাস জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, তিনি আসলে জন্মসূত্রে ইউক্রেনের নাগরিক। পরে তিনি জার্মান নাগরিকত্ব গ্রহণ করেন। কিছুদিন আগে পিটার মাজুরেক নামে এক পোলিশ নাগরিকের পাসপোর্ট চুরি করে ব্যবসায়ীক ভিসায় তিনি বাংলাদেশে আসেন। এখানে এসে রোমানিয়া, বুলগেরিয়া, ইউক্রেন ও পোল্যান্ডের চার নাগরিককে সঙ্গে নিয়ে তিনি এটিএম কার্ড জালিয়াতির এই ফন্দি আঁটেন।
তার সঙ্গে গ্রেফতারকৃত সিটি ব্যাংকের তিন কর্মকর্তা হলেন- মকসেদুল আল ওরফে মাকসুদ, রেজাউল করিম ওরফে শাহীন ও রেফাত আহমেদ ওরফে রনি। তারা প্রত্যেকেই সিটি ব্যাংকের এটিএম কার্ড শাখার কর্মকর্তা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার মারুফ হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এটিএম কার্ড জালিয়াত এই আন্তর্জাতিক চক্রটি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে সক্রিয় রয়েছে। তবে বাংলাদেশে এটিই ছিল তাদের প্রথম অভিযান। বাংলাদেশে অবস্থানরত এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

/জেইউ/এসএম/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত