তামাকপণ্যের মোড়কে ছবিযুক্ত সতর্কবার্তা না দিলে ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৬, ১৭:৫০আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৯:০৭

তামকজাত পণ্যের মোড়কে সতর্কবার্তা তামাকজাত পণ্যের মোড়কে ছবিযুক্ত স্বাস্থ্য সতর্কবার্তা দেওয়ার বিষয়টি আজ থেকে বাধ্যতামূলক হলেও তামাকবিরোধী সংগঠনগুলোর মতে, হাতে গোনা কয়েকটি জর্দা কোম্পানি ছাড়া কোনও বিড়ি সিগারেট এ কোম্পানি মানেনি এ আইন।
এই আইনের লঙ্ঘিত হচ্ছে কিনা তা দেখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়ক মোহাম্মদ রুহুল কুদ্দুস।
এদিকে ১৯ মার্চ থেকে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তা ছাড়া কোনও তামাকজাত দ্রব্য বিক্রি বা বাজারজাত করা যাবে না বলে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল থেকে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল(এনটিসিসি) থেকে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫, (২০১৩ সালে সংশোধিত) এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী ১৯ মার্চ থেকে তামাকজাত দ্রব্যের প্যাকেট, কার্টন বা কৌটার উপরিভাগে শতকরা ৫০ শতাংশ জুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তা থাকতে হবে।

আরও উল্লেখ করা হয়, কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান এই বিধান লংঘন করলে ছয় মাসের কারাদণ্ড বা অনধিক দুই লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অপরাধের পুনরাবৃত্তির জন্য দণ্ড দ্বিগুণ হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

/জেএ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি