তনু হত্যার বিচার দাবিতে জাবিতে ধর্মঘট

জাবি প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ২১:২৮আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ২১:৪২

তনু হত্যাকাণ্ড কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু ধর্ষণ-হত্যাসহ নারীদের প্রতি সকল সহিংসতার বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রবিবার এ ধর্মঘট পালিত হয়।
ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে সমাজবিজ্ঞান অনুষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বক্তারা তনু হত্যার বিচার নিয়ে সরকারের কালক্ষেপণের নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের শনাক্ত করে তাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এর ব্যতিক্রম হলে সরকারকে তীব্র গণআন্দোলনের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ার করেন বক্তারা।

সমাবেশে সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম ও ছাত্র ফেডারেশন জাবি শাখার সংগঠক আকাশ একাত্মতা প্রকাশ করেন।

/এমও/এএইচ/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি