আঙুলের ছাপের অপব্যবহার করলে ৩০০ কোটি টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৬, ১৫:২০আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৫:২০

আঙুলের ছাপ কোনো মোবাইল ফোন অপারেটর গ্রাহকের আঙুলের ছাপের অপব্যবহার করলে ৩০০ কোটি টাকা জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘গ্রাহকদের আঙুলের ছাপ নিয়ে কোম্পানিগুলো বেআইনি কিছুই করবে না। কখনও যদি কোনও কোম্পানি বেআইনি কিছু করে, তবে চুক্তি অনুযায়ী সেই কোম্পানিকে ৩০০ কোটি টাকা জরিমানা করা হবে।’
তিনি জানান, বায়োমেট্রিক পদ্ধতিতে সিমের রি-রেজিস্ট্রেশন নিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা।
তিনি বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে বলা হয়, বায়োমেট্রিক পদ্ধতিতে আমরা (মন্ত্রিপরিষদ সদস্য) সবাই সিম রি-রেজিস্ট্রেশন করছি। এতে বিভ্রান্ত হওয়ার কিছুই নেই।’
তিনি আরও বলেন, ‘মোবাইল কোম্পানিগুলো গ্রাহকদের আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের আঙুলের ছাপের সঙ্গে মিলিয়ে দেখবে। এ কাজ শেষ হলে কোম্পানিগুলোর নেওয়া আঙুলের ছাপের কোনও কার্যকারিতা থাকবে না। এতে আতঙ্কের কিছু নেই।’

/ওএফ/এসএনএইচ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি