বাঁশখালীর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি খালেদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৬, ১২:৩১আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১২:৩৩

খালেদা জিয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র বিরোধী গ্রামবাসী ও পুলিশের সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, হত্যা-নির্যাতন চালিয়ে গদিরক্ষা সম্ভব নয়। বাঁশখালীর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
খালেদা জিয়া বলেন, কথায় কথায় প্রতিবাদী মানুষের উপর গুলি চালিয়ে হত্যা করা এখন এক স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। শান্তিরক্ষাই যেখানে পুলিশের কর্তব্য ছিলো, সেখানে বাঁশখালীতে তারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। সরকার গদিরক্ষার কাজে পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করার কারণে তারা বেপরোয়া হয়ে উঠেছে। কথায় কথায় গুলি চালিয়ে পুলিশ এখন নাগরিকদের হত্যা ও আহত করছে।
বিবৃতিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান খালেদা জিয়া। এছাড়াও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এবং নিহতদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করেন তিনি।

প্রসঙ্গত, চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র বিরোধী গ্রামবাসী ও পুলিশের সংঘর্ষে সোমবার বিকেলে চারজন নিহত হয়। এ ঘটনায় ১১ পুলিশসহ কমপক্ষে ১৯ জন আহত হন।

/এমও / আপ- এপিএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি