এটিএম বুথে জালিয়াতি: আরও একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৬, ১৩:৫৬আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৩:৫৬

এটিএম বুথে জালিয়াতি

এটিএম বুথে জালিয়াতি অভিযোগে সিটি ব্যাংকের করা মামলায় কমফোর্ট ইন হোটেলের মালিক আবুল হাসনাতকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোররাতের দিকে তাকে আটক করা হয়।
গুলশান থানায় সিটি ব্যাংক মার্চ মাসে মামলাটি দায়ের করে। ওই মামলায় আবুল হাসনাত এজাহারভুক্ত আসামি। এটিএম জালিয়াতির মূল হোতা পিওটর সিজোফেন বাংলাদেশে আসার পর এই হোটেলে থাকতেন। এসময় পিওটরের সঙ্গে এই হোটেল মালিকের সখ্যতা গড়ে ওঠে।

হোটেল মালিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।

তিনি বলেন, গুলশান থানার নিয়মিত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আবুল হাসনাতকে বর্তমানে ডিবিতে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ২২ ফেব্রুয়ারি রাতে রাজধানীর গুলশানের একটি বাড়িতে অভিযান চালিয়ে পিওটরকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

/এআরআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি