চট্টগ্রামে সোহেল হত্যা

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ২৩ ছাত্র বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৬, ১৭:৩৮আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৭:৫৪

চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সোহেল হত্যা চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাছিম আহমেদ সোহেল হত্যা মামলায় মোট ২৩ ছাত্রকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদের মধ্যে মামলার আসামি ইব্রাহীম সোহানসহ ১৬ ছাত্রকে স্থায়ীভাবে এবং অন্য ৭ জনকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমদ রাজীব চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ প্রশাসনে গত ২৯ মার্চ সংগঠিত সংঘর্ষের তদন্তের প্রেক্ষিতে ১৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। স্থায়ীভাবে বহিষ্কৃতদের মধ্য- আশরাফুল ইসলাম, ওয়াহিদুজ্জামান নিশান, জিয়াউল হায়দার চৌধুরী, এস এম গোলাম মোস্তফা, তামিম উল আলম, রাশেদুল হক ইরফান ও নাজমুল হক বিবিএ’র ছাত্র। আর মামলার প্রধান আসামি ইব্রাহীম সোহান, কাজী জয়নাল আবেদীন, সাইফ উদ্দিন, আবু জাহেদ উজ্জ্বল, নিজাম উদ্দিন আবিদ ও নুরুল ফয়সাল স্যাম এমবিএ’র ছাত্র। বাকিদের মধ্যে আবু ফয়েজ এলএলএম-এর এবং সাইফুল মোহাম্মদ তারেক ও সাইফুল ইসলাম সাকিব এলএলবি’র ছাত্র।

প্রক্টর আরও বলেন, অস্থায়ীভাবে বহিষ্কার করা আরও সাত ছাত্রকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা ১০ এপ্রিলের মধ্যে জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। অস্থায়ীভাবে বহিষ্কৃতরা হলেন- মোজাহিদুল ইসলাম, মোহাম্মদ মাসুক কালাম, কায়সারুল আলম, মনির আহমদ, কাজী মোহাম্মদ লিয়াকত, নিজামুল গালিব ইমন ও কাজী মো. আশরাফ সায়েদ। এরা সবাই বিবিএ’র ছাত্র।

গত ২৯ মার্চ নগরীর ওয়াসার মোড়ে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে এক অনুষ্ঠানের আয়োজন নিয়ে বিরোধের জের ধরে নাসিম আহমেদ সোহেলকে একদল শিক্ষার্থীর মারধরের মধ্যে তাদের একজনের ছুরিকাঘাতে নিহত হন।

পরদিন সোহেলের বাবা আবু তাহের তার ছেলেরই এক সময়ের বন্ধু ইব্রাহীম সোহানসহ ১৬ জনের বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা করেন।

/এসএনএইচ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি