‘মশাল’ ইস্যুতে আজ ইসিতে শুনানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৬, ১১:৪১আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১১:৪১

মশাল

মশাল প্রতীক ও জাতীয় সমাজতান্ত্রিক দল নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আজ বুধবার শুনানি হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে নিজেদের ‘মূল জাসদ’ বলে দাবি করা দুই পক্ষই ‘দলিলপত্র’ জমা দিয়েছে। দাবির পক্ষে বুধবার ইসিতে নিজেদের বক্তব্য তুলে ধরবেন দুই কমিটির নেতারা।

গত ১২ মার্চ জাতীয় সম্মেলনকে ঘিরে দুই ভাগ হয় জাসদ। হাসানুল হক ইনু ও শিরীন আখতারের কমিটির পাশাপাশি কার্যকরী সভাপতি মঈনুদ্দীন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের আলাদা কমিটি ঘোষণার মধ্য দিয়ে এ বিভক্তি চূড়ান্ত হয়।

ইসি সূত্রে জানা গেছে, মশাল নিয়ে ‘দৌড়ের উপর রয়েছে’ জাসদের দু’পক্ষই। ইসির নির্দেশনা অনুসারে সম্মেলনের কার্যবিবরণী তৈরি করে মঙ্গলবার বিকাল ৫টার দিকে দুই পক্ষই তাদের দলিলপত্র কমিশনের পৌঁছে দিয়েছে।

জাসদের আলাদা কমিটি হওয়ায় দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। প্রার্থী মনোনয়নে প্রত্যয়ন ক্ষমতা নিয়েও দলটিতে তৈরি হয়েছে ‘বিভক্তির জটিলতা’। দ্রুত বিষয়টির নিষ্পত্তি না হলে নতুন জটিলতা হতে পারে- এমন আশঙ্কায় আজ ইসিতে এ নিয়ে শুনানি হবে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি