ভাড়াটিয়ার তথ্য: হাইকোর্টের রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৬, ১২:৩২আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১২:৩২

হাইকোর্ট

রাজধানীতে বাড়িওয়ালাদের মাধ্যমে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের বিষয়ে পুলিশের জারি করা বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে জারি করা হাইকোর্টের রুল আগামী ৩১ মে’র মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার (৭ এ্রপ্রিল) এ আদেশ দেন।

রুলটি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চকে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বলেন, ‘আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।’

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ বিষয়ে বলেন, পুলিশের তথ্য সংগ্রহের বিরুদ্ধে করা রিট মামলায় যে রুল ইস্যু করা হয়েছিল তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ মহামান্য আপিল বিভাগে আবেদন করেছিল যা আজ মাননীয় প্রধান বিচারপতির সমন্বয়ে ফুল বেঞ্চে শুনানি হয়েছে। নির্দিষ্ট বেঞ্চকে ৩১ মে’র মধ্যে নিস্পত্তি করার আদেশ দিয়ে আপিল খারিজ করে দিয়েছেন আদালত।

এর আগে গত ২৭ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ পুলিশের জারি করা বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- এই মর্মে এক সপ্তাহের রুল জারি করেন। এই রুল স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। চেম্বার বিচারপতি বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

এর আগে গত ১৩ মার্চ ঢাকা মহানগর এলাকায় বাড়ির মালিকদের মাধ্যমে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধ করার নির্দেশনা চেয়ে দায়ের করা অপর একটি রিট খারিজ করে দেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ।

/ইউআই/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি