বিমানবন্দরের টয়লেটে দুই কেজি সোনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৬, ১৭:৫৭আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৭:৫৮

সোনার বার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটে কনডমের মধ্যে রাখা স্বর্ণের ২০টি বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বারগুলো মোট ওজন দুই কেজি। বৃহস্পতিবার সকালে কাস্টমস হলের কাছে একটি ভবনের টয়লেটের কমোডের ভেতর থেকে বারগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, সকালে বিজি- ০১৮৭ ফ্লাইটটি অবতরণের পর তল্লাশি শুরু করেন শুল্ক গোয়েন্দা সদস্যরা। এ সময় জানা যায়, টয়লেটের ভেতরে স্বর্ণের বার রাখা হয়েছে। কাস্টমস হলের কাছে একটি ভবনের টয়লেটের কমোডের মধ্যে ৩টি কনডমের প্যাকেটে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম ওজনের মোট ২০টি বার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, কনডমে মোড়ানো স্বর্ণের বারগুলো কমোডের ময়লার মধ্যে লুকানো ছিল। স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য এক কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
/সিএ/এপিএইচ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি