খোলা জায়গায় রাত পর্যন্ত পহেলা বৈশাখ উদযাপনের ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৬, ১৮:২০ আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৮:৩৯

বক্তব্য দিচ্ছেন সুলতানা কামাল পহেলা বৈশাখের দিনে বিকেল পাঁচটার মধ্যে সবাইকে ঘরে ফিরে যেতে ডিএমপি যে নির্দেশ দিয়েছে তা মধ্যযুগীয় চিন্তার প্রতিফলন বলে মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল।
তিনি খোলা জায়গায় সকাল থেকে রাত পর্যন্ত পহেলা বৈশাখের উৎসব চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নারী নিরাপত্তা জোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। একইসঙ্গে প্রশাসনকে সিদ্ধান্ত বাতিলের দাবিও জানান তিনি।
সুলতানা কামাল বলেন, ‘আমরা অবশ্যই সারাক্ষণ ও সর্বক্ষণ পহেলা বৈশাখের উৎসব চালিয়ে যাব। আর সরকার আমাদের আইনগত এবং সাংবিধানিকভাবে নিরাপত্তা দিতে বাধ্য থাকবে।’
সংবাদ সম্মেলনে আসকের নির্বাহী পরিচালক অভিযোগ করে বলেন, ‘এই রাষ্ট্র নারীর প্রতি সুরক্ষা দেওয়ার যে অঙ্গীকার করেছে, সেটা না করে একটি মহল যারা উৎসবে আসে তাদের দোষ ধরে বৈশাখের এই উৎসবকে গুরুত্বহীন করে দিচ্ছে।

আরও পড়ুন: জাপার কারণেই ১/১১ এসেছিল: এরশাদ


পহেলা বৈশাখের উৎসবকে ঘিরে ডিএমপি বা সরকারের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই এবং দাবি করছি, মুক্তমনা মানুষের কথা চিন্তা করে সরকার এ সিদ্ধান্ত অবশ্যই বাতিল করবে।’

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বাংলাদেশে যেন কোনও ধরনের সার্বজনীন উৎসব না হয়, সে প্রক্রিয়াই চলছে। অথচ সংবিধানে ধর্ম নিরপেক্ষতা ও সার্বজনীনতা রয়েছে।’

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘দুঃখের বিষয় হচ্ছে, এ নিষেধাজ্ঞা এমন একটি সরকার দিয়েছে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, ধর্ম নিরপেক্ষতা ও গণতান্ত্রিক দাবি করে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাকশন এইডের নির্বাহী পরিচালক ফারাহ কবির, শ্রমিক নেতা ওয়াজেদুল ইসলাম খান, এইড সার্ভাইবার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহম্মেদ প্রমুখ।

আরও পড়ুন: তনুর ভাইয়ের বন্ধু সোহাগ বাড়ি ফিরেছেন


এসআইএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
সমীকরণ মেলাতে পারেনি, আফগানদের দাপুটে জয়ে বাংলাদেশের বিদায় 
সমীকরণ মেলাতে পারেনি, আফগানদের দাপুটে জয়ে বাংলাদেশের বিদায় 
পদত্যাগে মেয়র পদে নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের?
পদত্যাগে মেয়র পদে নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান