ঢাবিতে ছাত্রীকে যৌন হয়রানি করায় কর্মচারীর কারাদণ্ড

ঢাবি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৬, ০২:০৬আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ০২:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানি করায় মোহাম্মদ আলী নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে ঘটনার সত্যতা পাওয়ায় আদালত তাকে এই সাজা দেন বলে সাংবাদিকদের জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ। যৌন নির্যাতনের শিকার হওয়া ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থী বলে জানা গেছে।
অারও পড়ুন: কারা চালাচ্ছে আইএস-এর বাংলা ওয়েবসাইট?
জানা যায়,সাজাপ্রাপ্ত ওই কর্মচারী সুফিয়া কামাল হলের লন্ড্রিতে কাজ করেন। ঘটনার দিন  (রবিবার) তিনি রাত সাড়ে ৯টার দিকে হলের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় ছাত্রীটিকে একা পেয়ে যৌন হয়রানি করে। এসময় ওই ছাত্রী চিৎকার করলে অন্য ছাত্রীরা গিয়ে মোহাম্মদ আলীকে ধরে ফেলেন। খবর পেয়ে রাতেই ওই কর্মচারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ বলেন, মোহাম্মদ আলী নামে ওই কর্মচারীকে সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালত দুই বছরের সাজা দেন। তিনি হলের এক ছাত্রীকে যৌন হয়রানি করেছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এসআর/ এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি