শফিক রেহমানের বাসায় এফবিআই’র নথি লুকানো ছিল: জয়

বাংলা ট্রি্বিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৬, ০৮:২৩আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১১:৫৮

সজীব ওয়াজেদ জয় ও শফিক রেহমান

প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতার ও তার বাসা থেকে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই’র নথি জব্দ করা বিষয়ে প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মঙ্গলবার রাতে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘শফিক রেহমানের বাড়িতে একটি গোপনীয় স্থানে যুক্তরাষ্ট্রে আমার অবস্থান সম্পর্কিত তথ্যসহ এফবিআইর গোপন নথি লুকিয়ে রাখা হয়েছিল। শফিক রেহমান স্বীকার করেছেন যে, প্রমাণিত অপরাধী এবং সাজাপ্রাপ্ত এফবিআই এজেন্ট রবার্ট লাস্টিকের কাছ থেকে তিনি এসব নথি পেয়েছেন।’ মঙ্গলবার জয়ের দেওয়া ফেসবুক স্ট্যাটাস
সজীব ওয়াজেদ জয় ওই স্ট্যাটাসে আরও উল্লেখ করেছেন, ‘তিনি (শফিক রেহমান) এটাও স্বীকার করেছেন যে, যারা যুক্তরাষ্ট্রে আমাকে অপহরণ এবং খুনের পরিকল্পনার দায়ে ইতোমধ্যে অভিযুক্ত, সেই রিজভি আহমেদ সিজার ও জোহানস থালেরের সঙ্গেও তার কয়েকটি মিটিং হয়েছে।’
এরপরই সজীব ওয়াজেদ জয় প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘এই ঘটনা নিয়ে আর কি কেউ মিথ্যা বলার চেষ্টা করবেন?’

আরও পড়ুন- 

শফিক রেহমান বিষয়ে হাইপ্রোফাইল ব্রিফিং দেবে, এফবিআই-এর কাছে তথ্য চাইবে বিএনপি

শফিক রেহমান: গ্রেফতার তত্ত্বে নতুন মোড় ঢাকায় ২৩ মার্চের বৈঠক

/এমএনএইচ/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম