গাজীপুরের পুলিশ সুপার (এসপি), শ্রীপুর ও কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব শামসুল আলম স্বাক্ষরিত এই চিঠি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়।
চিঠিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোয় ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে’ এসব কর্মকর্তাদের প্রত্যাহার করার কথা বলা হয়। পাশাপাশি ওইসব পদে উপযুক্ত কর্মকর্তাদের পদায়ন করার অনুরোধ করা হয়েছে।
কমিশনের উপ-সচিব শামসুল আলম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশন এসব কর্মকর্তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে কমিশন সূত্রে জানা গেছে, নরসিংদীর রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের জন্য একটি ফাইল কমিশন উঠেছে। আগামীকাল শুক্রবার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
/ইএইচএস/এমও/এসটি/








