কাশিমপুর কারাগারের সামনে সাবেক রক্ষীকে গুলি করে হত্যা

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৬, ১২:১০আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৫:১০

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় মহিলা কারাগারের অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট ইনস্পেক্টর সোমবার সকালে কারা ফটকের অদূরে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে নিহত হয়েছেন। নিহত মো. রুস্তম আলী (৬০) কারাগার থেকে গত বছরের নভেম্বরে অবসরজনিত ছুটিতে যান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর কারাগার সুপার সুব্রত কুমার বালা জানান, সকাল সোয়া ১১টার দিকে কাশিমপুর কারাগারের প্রধান ফটকের বাইরে দুই’শ গজের মতো উত্তরে আহম্মদ মেডিসিন কর্নার নামের ঔষধের দোকানের সামনে বসা ছিলেন রুস্তম আলী। এসময় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছুঁড়ে একটি মোটরসাইকেলযোগে দ্রুত এলাকা ত্যাগ করে। ঘটনাস্থলে দুই রাউন্ড গুলির খোসা পড়েছিল। তার বুকে ও মাথায় গুলিতে জখমের চিহ্ন রয়েছে। তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।

রুস্তম অবসরে যাওয়ার চার দিন আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে মহিলা কারাগারে যোগ দেন। তার বাড়ি কুমিল্লায় বলে জানান ওই কারা কর্মকর্তা।

সুপার সুব্রত  কুমার বালা জানান, কারা এবং কী কারণে রুস্তম আলীকে হত্যা করেছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না । পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ভাঙ্গারী দোকানের মালিক স্বপন মিয়া জানান, কাশিমপুর কারাগার সড়কের পাশে রুস্তম ওই ঔষধের দোকান থেকে ঔষধ কিনছিলেন। এসময় একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা সেখানে আসে। চলন্ত মোটরসাইকেলের গতি কমিয়ে তিনজন আরোহীর মধ্যে একজন কয়েক রাউন্ড গুলি ছুঁড়েন। এরপর মোটরসাইকেলে করে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে চলে যায়।

কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচর্জ উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, মৃতাবস্থায় রুস্তমকে হাসপাতালে আনা হয়েছে। তার বুকের বাম পাশে, গালে এবং বাম হাতে গুলির ক্ষত রয়েছে।

প্রসঙ্গত,  একই কায়দায় দুই দুর্বৃত্ত  মোটরসাইকেলে করে এসে গত শনিবার  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকী গলা কেটে হত্যা করে।  

/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে