জুলহাজ মান্নানের জানাজা সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৬, ১৪:২৯আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৬:১৬

জুলহাজ মান্নান দুর্বৃত্তদের চাপাতির আঘাতে নিহত জুলহাজ মান্নানের জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর কলাবাগানে তাদের বাসা সংলগ্ন তেতুলতলা মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে নিহতের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বলেন, একজন প্রকৃত মুসলিম মনে করেন প্রতিটি মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে। মত প্রকাশের জন্য কাউকে হত্যা করার অধিকার নেই।আমার মায়ের জন্য দোয়া করবেন,আমাদের জন্য দোয়া করবেন,আমরা যেন বাকি সময় এটা বহন করতে পারি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকাল থেকে তদন্তকারী সংস্থা দায়িত্ব নিয়ে কাজ করছে। তারা সবাই আন্তরিক। সরকার সঙ্গত কারণেই একজন মুক্তিযোদ্ধার সন্তানের হত্যার বিচার করবে। আমরা পরিবার থেকেও এর বিচার চাইবো এবং বিচার পাব। আমরা বিশ্বাস করি,অপরাধী ধরা পরবে, তাদের বিচারের মুখোমুখি করা হবে। যাতে তারা আর কোনও মায়ের সন্তান বা কোনও ভাইকে হত্যা করতে না পারে।
মিনহাজ মান্নান বলেন, লাশ প্রথমে তাদের গুলশান বাসায় নেওয়া হবে। পরে বাদ আছর বনানী কবরস্থানে জুলহাজের মরদেহ দাফন করা হবে।

আরও পড়ুন-  জুলহাজ মান্নানের জানাজা সম্পন্ন সব হত্যাকাণ্ড এক সূত্রে গাঁথা নয়: আইজিপি

/এআরআর/এসএনএইচ/আপ-এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম