সীমিত পরিসরে পাথর ছোড়াছুড়ি! (ভিডিও)

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০২১, ১৪:২৮আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৪:৩৭

প্রথমে দেখলে ভাববেন নির্ঘাৎ দুই বিরোধী রাজনৈতিক দলের ধাওয়া-পাল্টা ধাওয়া হচ্ছে। সত্যটা হলো- এটা একটা উৎসব। আরও খোলাসা করে বললে, এটা ধর্মীয় উৎসব!

ঢিল ছোড়াছুড়ির এ মহারণ দেখতে (নিরাপদ দূরত্বে থেকে) যেতে হবে ভারতের উত্তরাখন্ডে।  উৎসবের নাম ‘বাগওয়াল’। বাগওয়াল-এর কাজ একটাই, দুই দল ভাগ হয়ে ঢিল-পাথর ছোড়াছুড়ি।

পাথর থেকে গা বাঁচাতে আছে বাহারি সব ঢাল

স্পেনে ঘটা করে টমেটো ছুড়ে পালন করা হয় টোমাটিনা উৎসব। ওতে কেউ বিশেষ আহত হয় না। কিন্তু বাগওয়াল-এ আহত হওয়াটাই মোক্ষ! যে যত আহত হবে তার ওপর নাকি ততই তুষ্ট হবেন দেবী বারাহি। এমন বিশ্বাস যাদের পোক্ত, তারা কী আর ঢিল-পাথরের পরোয়া করবেন?

এমনকি ওরা তো ভারতের উচ্চ আদালতের রায়কেও তো পরোয়া করবেন না। কারণ ভারতের হাই কোর্ট কয়েক বছর আগেই রায় দিয়েছিল, এ উৎসবে ইট-পাথর ব্যবহার চলবে না। এর পরিবর্তে ফল কিংবা ফুল ছোড়াছুড়ি করুন।

কে শোনে কার কথা। করোনার এই ক্রান্তিকালে ‘দেবীর আশীর্বাদের’ আশায় হা-পিত্তেশ করতে থাকা লোকগুলো তাই গত ২২ আগস্টে হাতে তুলে নেয় ঢিল, পাথর এটা-সেটা। ফলস্বরূপ মারাত্মক আহত ৭৭ ও সামান্য আহত তিন শতাধিক। ওই ৭৭ জনকে আবার হাসপাতালেও ভর্তিও করাতে হয়েছিল।

স্থানীয় প্রশাসন আবার কোভিড-১৯ নিয়ে বেশ সচেতন থাকায় গণহারে সবাইকে উৎসবে নামতে দেয়নি। বলা হলো, পাথর ছুড়ুন, তবে সীমিত পরিসরে। তাই এবারের উৎসবের স্থায়ীত্ব ছিল মাত্র সাত মিনিট। অবশ্য এর বেশি সময় চললে পরে দেখা যেতো প্রাণও হারাতে হয়েছে কাউকে না কাউকে।

দেখুন বাগওয়াল-এর কাণ্ড

সূত্র: ইন্ডিয়া টুডে

/এফএ/
সম্পর্কিত
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
সর্বশেষ খবর
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা