পাবজির পেছনে ১০ লাখ রুপি!

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০২১, ১৯:০৩আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৯:০৮

বাংলাদেশে বন্ধ হলেও ভারতে এখনও উঠতি বয়সীরা চুটিয়ে খেলছে মারাত্মক আসক্তির গেইমস পাবজি। আর আসক্তির মাত্রা যে কত ভয়াবহ হতে পারে সেটা জানা গেলো এনডিটিভির এক খবরে।

মুম্বাই শহরের ১৬ বছর বয়সী এক পাবজি-আক্রান্ত কিশোর গেইমসের ভেতরকার আইডি, ভার্চুয়াল কারেন্সি (ইউসি) ও এটা-সেটা কিনে (ইনঅ্যাপ পারচেইজ) তার মায়ের অ্যাকাউন্ট থেকে খসিয়েছে ১০ লাখ রুপি। ঘটনা ধরতে পেরে দারুণ বকাঝকা করা হয় তাকে। যার ফলে একটি চিঠি লিখে ঘর ছেড়ে পালিয়ে যায় ওই কিশোর।

পরে গত বুধবার (২৫ আগস্ট) ওই ছেলের বাবা মুম্বাই পুলিশকে জানালে তারা অভিযান চালিয়ে আন্ধেরি শহর থেকে ওই কিশোরকে উদ্ধার করে। পরে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ওই কিশোরকে তার বাবা-মায়ের হাতে তুলে দেয়।

তার আগে অবশ্য পুলিশ একদফা তাকে বুঝিয়েছে এসব ভার্চুয়াল দুনিয়ায় এভাবে দুহাত খুলে খরচ করাটা তার মোটেও ঠিক হয়নি। কারণ দিন শেষে তাকে পালাতে হলো ঘর ছেড়ে, ধকল পোহাতে হলো পুলিশ ও পরিবারকে আর ফাঁকতালে চলে গেলো নগদ ১০ লাখ রুপি।

/এফএ/
সম্পর্কিত
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
সর্বশেষ খবর
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা