করোনা থেকে বাঁচতে ম্যারাথন টিকা!

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০২১, ২০:২৩আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২০:২৩

একই দিনে দুই ডোজ টিকা নেওয়ার ঘটনায় কদিন বেশ সরগরম ছিল দেশের গণমাধ্যম। এবার এক ব্রাজিলিয়ানের খবর শুনে চোখ কপালে উঠবেই। রাজধানী রিও ডি জেনেইরোর ওই বাসিন্দা চান না করোনাভাইরাস কোনোভাবেই তার নাগাল পাক। এ জন্য ১০ সপ্তাহের ব্যবধানে তিনটি ভিন্ন প্রতিষ্ঠানের পাঁচ ডোজ টিকা নিয়েছেন তিনি!

এ বছরের মে থেকে শুরু হয় নাম না জানা ওই লোকের ‘টিকা অভিযান’। এরপর গোটা জুনে নিয়েছেন একের পর এক টিকা। তার টিকার এ ম্যারাথন ধরা পড়ে এ মাসের শুরুর দিকে-ষষ্ঠ ডোজ নেওয়ার সময়!

ব্রাজিলের গণমাধ্যমগুলো জানিয়েছে, তিনি প্রথমে নেন ফাইজারের টিকা। পরে নেন অ্যাস্ট্রাজেনেকার। এরপর নেন করোনাভ্যাক ও পরে আবার নেন ফাইজার ও করোনাভ্যাক। এর মাঝে আবার করোনাভ্যাকের প্রথম ডোজ হিসেবে যেটা নেওয়ার কথা ছিল, সেটা নিয়েছেন সবার শেষে। ষষ্ঠ ডোজ হিসেবে তিনি কোন টিকাটি নিতে চেয়েছিলেন তা অবশ্য জানা যায়নি।

টিকাদানকারীরা প্রথমে ভেবেছিলেন অনলাইন প্লাটফর্মে বুঝি কোনও সমস্যা হয়েছে। সমস্যাটা নিবন্ধনকারীর নাকি সফটওয়্যারের তা নিয়ে ব্রাজিল কর্তৃপক্ষ শুরু করেছে তদন্ত। সর্বশেষ খবরে জানা গেলো, পাঁচ ডোজ নেওয়া ওই ব্রাজিলীয় সুস্থই আছেন।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা