সুম্বা দ্বীপের নাচুনে গাছ! (ফটোফিচার)

ফিচার ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২১, ০২:২০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০২:২১

একটি দুটি নয়, প্রায় প্রতিটি গাছই যেন জীবন্ত। তবে ভয়ও লাগবে না। কারণ গাছগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে সেখানে গেলে মনে হবে যেন ভুল করে কোনও ব্যালে নৃত্যের মঞ্চে ঢুকে পড়েছেন। প্রকৃতি যে আপন খেয়ালে নাচানাচিও করতে পারে তা বোঝা যায় ইন্দোনেশিয়ার সুম্বা দ্বীপে গেলে।

ম্যানগ্রোভ এ গাছগুলোর কোনোটিই স্বাভাবিকভাবে দাঁড়িয়ে নেই। প্রত্যেকেই কোনও না কোনও নাচের মুদ্রা রপ্ত করেছে যেন। এ কারণে গাছগুলোর আরেক নাম ‘ড্যান্সিং ট্রি’। সন্ধ্যার সময় জোয়ারের পানি নামতেই ভেসে ওঠে গাছগুলোর নাচুনে মূর্তি। আর ঠিক তখনই ক্লিক করতে থাকে পর্যটকের ক্যামেরা।

এমন নর্তকী গাছের সঙ্গে নাচের মুদ্রায় ছবি তুলতে পর্যটকদের যেতে হয় সুম্বা দ্বীপের ওয়ালাকিরি বিচে। গাছগুলোর কারণেই ওটা এখন দেশটির অন্যতম পর্যটন আকর্ষণ।

দেখুন ‘ড্যান্সিং ট্রি’র আরও কিছু ছবি-

সুম্বায় অনেকেই যান গাছের সঙ্গে নাচের ছবি তুলতে

ঠিক যেন ব্যালে নৃত্যশিল্পীর একটি দল

মাঝে মাঝে যুগল নৃত্যও চোখে পড়বে

সন্ধ্যার ঠিক আগমুহূর্তে গাছগুলোর নাচুনে রূপ ফুটে উঠতে শুরু করে

/এফএ/
সম্পর্কিত
মন ভরাবে প্রকৃতি, কষ্ট দেবে না গরম
যেভাবে তিনি হয়ে উঠলেন বিশ্বের প্রথম নারী আলোকচিত্রী
নামাজ, মোনাজাত ও শুভেচ্ছা বিনিময়ে রাজধানীতে ঈদের সকাল (ফটো স্টোরি)
সর্বশেষ খবর
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা