হাত হারিয়েছেন, স্বপ্ন নয়

ফিচার ডেস্ক
০৯ অক্টোবর ২০২১, ১৯:৩৮ আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৯:৩৮

২০০৬ সালে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই হাত হারান পোল্যান্ডের বারতেক ওস্তালোস্কি। বয়স তখন ২০ বছর। স্বপ্ন ছিল আন্তর্জাতিক মানের কার রেসার হবেন। কিন্তু দুহাত হারিয়ে যেখানে গাড়ি চালানোর কথাই ভাবা যায় না, সেখানে চালাবেন স্পোর্টস কার! অবশ্য স্বপ্নের কাছে বশ্যতা স্বীকার করলো ‘অসম্ভব’ শব্দটি। বারতেক এখন ট্র্যাকে নিয়মিত রেসিং কার চালাচ্ছেন। এক পায়ে সামলাচ্ছেন স্টিয়ারিং হুইল, অন্য পায়ে অ্যাকসিলারেটর ও ব্রেক।

‘দুর্ঘটনার পর একটা সমাধান খুঁজছিলাম। পোল্যান্ডের এমন একজনের কথা শুনেছিলাম, যার দু’হাত নেই। এও শুনলাম সে নাকি অবলীলায় রাস্তায় গাড়ি চালাচ্ছে পা দিয়ে। তার সঙ্গে দেখা করতেই আমার স্বপ্নটা প্রাণ ফিরে পেয়েছিল।’ বিজনেস ইনসাইডারকে জানালেন বারতেক।

এরপর চলে টানা তিন বছরের কঠিন প্রশিক্ষণ। নিজের মতো করে সাজিয়ে নেন একটি নিশান স্কাইলাইন জিটি-আর স্পোর্টস কার।

তিন বছরেই পায়ের ওপর ভরসা করে নেমে পড়েন রেসিংয়ে। পোলিশ রেসিং সার্কিটে মোটামুটি নিজের একটা অবস্থানও তৈরি করেন বারতেক ওস্তালোস্কি। এরপর কার রেসিংয়ের কঠিন চ্যালেঞ্জ খ্যাত ড্রিফ রেসিংয়েও নাম লেখান। হাতওয়ালা চালকরাই যে রেসিংয়ে হিমশিম খান, সেখানে বারতেক পা দিয়ে ড্রিফটিংও শিখে ফেললেন তরতর করে। ২০১৯ সালে আন্তর্জাতিকভাবে খ্যাত পোলিশ ড্রিফটিং চ্যাম্পিয়নশিপ-এ ৫০ জনের মধ্যে হলেন নবম। তার আগে আন্তর্জাতিক চেক ড্রিফট সিরিজেও হয়েছিলেন চ্যাম্পিয়ন।

 

 

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি