রাস্তায় ছিটালেন স্বর্ণের ধান

ফিচার ডেস্ক
১৯ অক্টোবর ২০২১, ১১:২১আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১১:২৪

স্বর্ণটাকে প্রথমে ধানের আকারে তৈরি করে নিয়েছিলেন চীনের শিল্পী ইয়াং এজিন। এরপর সেই ‘ধান’ ছিটিয়েছেন সাংহাইয়ের বিভিন্ন রাস্তায়। সোনার গাছ জন্মাবে এমন আশা তিনি করেননি। বরং সবাইকে দেখাতে চেয়েছেন আমরা কীভাবে সোনালী ধান নষ্ট করে চলেছি।

অর্থাৎ শুধু যে এশিয়াজুড়ে বছরে ৬০ কোটি টন ধান নষ্ট করছি আমরা সেটাই বুঝিয়ে দিলেন ইয়াং। সেই হিসেবে তার ছড়ানো সোনার টুকরোগুলো নগণ্যই বলা চলে।

পারফরম্যান্স আর্টটা করতে ইয়াং এজিনকে খরচ করতে হয়েছে প্রায় ২৭ লাখ টাকা। এ কারণে সমালোচনার মুখেও পড়েছেন বেশ।

কিন্তু কোথায় ছিটিয়েছেন এই সোনার ধান? রাস্তা কিংবা মাঠে নয়, এ ধান ছড়ানো হয়েছে সাংহাইয়ের বিভিন্ন নর্দমা, হুয়াংপু নদী ও ঝোপঝাড়ের ভেতর। যারা এ কাজের সমালোচনা করছে, তাদের প্রতি ইয়াংয়ের উত্তরটা হলো, ‘বিষয়টা বড় আকারে দেখানো না হলে কেউ খাদ্যের অপচয়ের বিষয়টা ধরতেই পারবে না। খাবার নষ্ট করা মানে স্বর্ণ নষ্ট করা। সবাই স্বর্ণ খুব পছন্দ করে, তাই চোখে পড়েছে। কিন্তু আমি যদি সুন্দর করে রান্না করা কিছু ছুড়ে ফেলতাম, কেউ পাত্তাই দিত না।’

সূত্র: বাস্তিল পোস্ট

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা