বয়স ১০৪ হলেও!

ঘটনা সত্য ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২১, ১৯:৪৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৯:৪৩

অল্পের জন্য প্রথম বিশ্বযুদ্ধটা দেখা হয়নি তার। কিন্তু এরপর থেকে বিশ্বের যত বড় বড় উত্থান, সবই দেখেছেন। পার করে এসেছেন অনেকগুলো মহামারিও। এখনও লাঠি-চশমা ছাড়া দিব্যি হেঁটে বেড়াচ্ছেন, মুরগিকে খাবার দিচ্ছেন। সেই হিসেবে বলা যায় তার জ্ঞানের ভাণ্ডার একটা লাইব্রেরির চেয়েও বেশি। কিন্তু আক্ষেপ ছিল একটাই। দীর্ঘ এ জীবনে লিখতে-পড়তে জানতেন না ভারতের কেরালা রাজ্যের ১০৪ বছর বয়সী কুতিইয়াম্মা। এবার সেটাও সম্ভব করলেন।

স্কুলে যেতে চাইলেও বাল্যবিয়ে, সংসার ও নানা কারণে আর সেটা হয়ে ওঠেনি কুতিইয়াম্মার। অবশেষে সরকারি একটা প্রোগ্রামে ভর্তি হয়ে শিখে ফেললেন বর্ণমালা ও বই পড়া। সরকারি সাক্ষরতার পরীক্ষায় ১০০’তে পেয়েছেন ৮৯!

কুতিইয়াম্মার বই পড়ার একটি ভিডিও প্রকাশ করেছে বিবিসি। তাতে বলেছেন জীবনের নানা কথা। শিক্ষক হতে চেয়েছিলেন। পড়াশোনা ছিল না বলে হতে পারেননি। তবে এখন যে তিনি কতশত মানুষের লেখাপড়ার শেখার অনুপ্রেরণা হয়ে গেলেন, তাতে কি আর সন্দেহ থাকে!

/এফএ/
সম্পর্কিত
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ

সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার

জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী

গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি

চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান

আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার