নাম রেখেই কোটি টাকা আয়

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০২২, ০১:২৯আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০১:২৯

সন্তানের নাম রাখা নিয়ে টেনশনে পড়ে যান অনেক মা-বাবা। অনেক ভেবেও যারা নাম ঠিক করতে পারেন না, তারা দ্বারস্থ হন অন্য কারও। আর এই নাম রাখার কাজটি করেই বছরে কোটি টাকা আয় করছেন নিউইয়র্কের বাসিন্দা টেলর এ হামফ্রে।

৩৩ বছর বয়সী এ আমেরিকান নারী প্রতিটি নামের জন্য সম্মানি নিচ্ছেন ১৫শ’ ডলার থেকে ১০ হাজার ডলার পর্যন্ত।

নিউইয়র্কার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে হামফ্রে জানান, গত বছরেই তিনি নাম রেখেছেন ১০০টি শিশুর। সেই হিসেবে বছরে আয় তার কয়েক কোটি টাকা ছাড়াতেই পারে।

হামফ্রের এ নাম-বাণিজ্যের নেপথ্যে মূলত মা-বাবার আইডিয়ার অভাবই কাজ করছে বেশি। আগে যেসব নাম রাখার চল ছিল, সেসবে এখন অনেক অভিভাবকেরই অরুচি এসে গেছে। শিশুদের নাম রাখার বইয়ের প্রতিও আগ্রহ পান না অনেকে।

আবার কেউ কেউ চান তাদের শিশুর নামের মধ্যে বংশপরিচয় থেকে শুরু করে অভিনবত্বও থাকুক। আর এসব কারণেই হামফ্রের পোয়াবারো।  

নিত্য নতুন নাম রাখার এ ‘বিরল’ প্রতিভার কথা হামফ্রে বুঝতে পারেন ২০১৫ সালে। ইনস্টাগ্রামে ‘হোয়াটসইনআবেবিনেম’নামে একটি আইডি খুলে তাতে কিছু শিশুর নাম পোস্ট করতেই বেশ সাড়া পান তিনি।

২০১৮ সাল পর্যন্ত বিনামূল্যেই মানুষকে নাম-সেবা দিয়ে এসেছেন। এরপরই বিষয়টাকে পেশাদারিত্বের পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তা আসে মাথায়। প্রফেশনাল ‘বেবি-নেমার’দের তালিকায় এখন হামফ্রের নামটাও আছে প্রথম সারিতে।

সূত্র: দ্য নিউইয়র্কার ম্যাগাজিন
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
তারেক রহমানের পাঙখা গজাইছে, সব পাঙখা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী
তারেক রহমানের পাঙখা গজাইছে, সব পাঙখা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার