অ্যাকাউন্টে জমা হলো তিনশ গুণ বেতন!

ঘটনা সত্য ডেস্ক
০১ জুলাই ২০২২, ২৩:১৪আপডেট : ০১ জুলাই ২০২২, ২৩:১৪

চিলির একটি বড় কোম্পানি সিআইএএল। এ কোম্পানিরই এক কর্মীকে নিয়ে পুরো প্রতিষ্ঠান পড়েছে বেকায়দায়। ঘাম ছুটছে ব্যবস্থাপনায় থাকা কর্তাব্যক্তিদের। কারণ, ওই কর্মীর অ্যাকাউন্টে ভুল করে প্রায় ৩০০ গুণ বেতন জমা হয় গতমাসে।

চিলির পত্রিকা দিয়ারিও ফিন্যান্সিয়েরোর খবরে প্রকাশ, ওই কর্মীর বেতন বাংলাদেশি টাকায় প্রায় ৫০ হাজার টাকা। কিন্তু গত ৩০ মে তার অ্যাকাউন্টে জমা হয়ে যায় প্রায় দেড় কোটি টাকা।

এরপর? ওই কর্মীর হাতেপায়ে ধরেন কোম্পানির ব্যবস্থাপকরা। ভালো মানুষটি সেজে ওই কর্মীও বলেন, আমি কালই ব্যাংকে গিয়ে বাকি টাকা কোম্পানির অ্যাকাউন্টে ফেরত পাঠানোর ব্যবস্থা করছি।

এভাবে গেলো কয়েকদিন। টাকা ফেরত আসে না, ওই কর্মীরও খোঁজ নেই। ব্যাংক থেকে সাড়া না পেয়ে কোম্পানির কর্তারা ফোন করেন কর্মীকে। কিন্তু ফোনকল কেউ ধরে না। কিছুদিনের মধ্যেই কোম্পানির কাছে আসে একখানা পদত্যাগপত্র। তড়িঘড়ি ওই কর্মীর ঠিকানায় হাজির হন কোম্পানির কর্তারা। তল্পিতল্পা গুটিয়ে ততক্ষণে লাপাত্তা সেই কর্মী।

এখন আইনের আশ্রয় নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে টাকাটা আদৌ ফেরত আসবে কিনা সেটা জানা যায়নি।

/এফএ/
সম্পর্কিত
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
রোনালদো ছাড়াই চিলির বিপক্ষে পর্তুগালের লড়াকু জয়
চিলিতে দাবানলে নিহত অন্তত ১৮
সর্বশেষ খবর
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
শূন্যতার দিকে, রেলগাড়ি
শূন্যতার দিকে, রেলগাড়ি
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু