চিলিতে ভূমিকম্পের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ২৩ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুন ২০২৫, ১৩:৫৫আপডেট : ০৭ জুন ২০২৫, ১৩:৫৫

চিলির উত্তরাঞ্চলে শুক্রবার (৬ জুন) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অবকাঠামোগত সাধারণ ক্ষয়ক্ষতি ছাড়া প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে দুর্যোগের কারণে প্রায় ২৩ হাজার মানুষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন।

স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্থান টাইমস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ৪ মাত্রার। অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এর বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল চিলির উত্তরাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিসি জানায়, স্থানীয় সময় দুপুর ১ টা ১৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমির ৭৬ কিলোমিটার গভীরে আতাকামা মরুভূমির উপকূলের কাছে ছিল এর উপকেন্দ্র।

চিলির জাতীয় দুর্যোগ সাড়াদান সংস্থা সেনাপ্রেড-এর উপপরিচালক মিগেল অর্টিজ বলেন, ভূমিকম্পে কিছু অবকাঠামোতে সামান্য ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

চিলির সমুদ্রবিষয়ক পরিষেবার বরাতে মার্কিন বার্তাসংস্থা এপি জানিয়েছে, ভূমিকম্পটি মোটামুটি শক্তিশালী হলেও উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস সৃষ্টি করার মতো মারাত্মক ছিল না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ জানিয়েছেন, আঞ্চলিক প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন তিনি।

তথ্যসূত্র: রয়টার্স, দ্য হিন্দুস্তান টাইমস, এপি

/এসকে/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ