আলিঙ্গনে সাবধান!

ঘটনা সত্য ডেস্ক
১৩ আগস্ট ২০২২, ০৯:২৭আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৯:২৭

এরপর থেকে কাউকে ভালোবেসে কিংবা আশ্বাস যোগাতে জোরেসোরে আলিঙ্গন করতে চাইলে বুঝেশুনে করবেন। মনের আবেগের সঙ্গে দুই বাহুর সমানুপাতিক সম্পর্কটাকে বাগে আনতে শিখুন। না হয় হয়ে যেতে পারেন মামলার আসামি। গুনতে হতে পারে জরিমানা। এমনটাই ঘটেছে চীনের হুনান প্রদেশে।

ঘটনার শুরু গত বছরের মে মাসে। ইউইয়াং শহরের এক নারী অনেকক্ষণ চ্যাট করেন তারই এক পুরুষ কলিগের সঙ্গে। কথাবার্তার একপর্যায়ে ওই নারীকে সান্ত্বনা দিতে ছুটে আসেন ওই লোক। আবেগের বশে বেশ জোরেই আলিঙ্গন করেন ওই নারীকে। এতই জোরে ধরেন যে, নিজেকে ছাড়াতে চিৎকারও করতে হয় ওই নারীকে।

এক্সরে করার পর দেখা যায় একটি নয়, ‍দুটি নয়, গুনে গুনে পাঁজরের তিনটি হাড় ভেঙেছে ওই নারীর। তার অভিযোগ, কঠোর কঠিন আলিঙ্গনই তার কাল হয়ে দাঁড়িয়েছে। যার কারণে হাসপাতালের মোটা অঙ্কের বিলের পাশাপাশি মানসিক যন্ত্রণার বোঝাও চাপে তার ঘাড়ে।

মহা খাপ্পা সেই নারী চাইলেন বিচার। আপস-আলাপে যখন কাজ হলো না, তখন আদালতে গড়ালো আলিঙ্গন-মামলা। আর, কদিন আগেই বিচারক তার রায়ে সেই পুরুষ সহকর্মীকে দেড় হাজার ডলার জরিমানা করলেন। সাক্ষী হিসেবে ওই নারী হাজির করেছিলেন আরেক সহকর্মীকে। আদালতে যিনি হলফ করে বলেছেন, আলিঙ্গনের সময় ব্যথায় ওই নারীকে কঁকিয়ে উঠতে দেখেছিলেন তিনি।

সূত্র: ওডিটি সেন্ট্রাল

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
শূন্যতার দিকে, রেলগাড়ি
শূন্যতার দিকে, রেলগাড়ি
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু