টানা ৬০ ঘণ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২২, ১৮:১৯আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৯:৫৭

একনাগাড়ে আর কতক্ষণ শুয়ে থাকা যায়। তাও আবার খোলা আকাশের নিচে। সঙ্গী-সাথী অবশ্য ছিল। তা না হলে ৬০ ঘণ্টা শুয়ে থাকার রেকর্ড করাটা কঠিনই হতো মন্টিনিগ্রোর বাসিন্দা জারকো পেজানোভিকের জন্য। 

প্রতিযোগী মোট ৯ জন। শর্তটা হলো একটা মোটাসোটা গাছের গোড়ায় বিছানা পেতে শুয়ে থাকতে হবে। যিনি সবার শেষে উঠবেন, তিনিই বিজয়ী।

গত ১২ বছর ধরেই আজগুবী এ প্রতিযোগিতা হয়ে আসছে মন্টিনিগ্রোর ব্রেজনা শহরে। দেশটির স্থানীয় পত্রিকা দানাস ডট আরএস এ খবর জানায়।

সবার আগে প্রশ্ন উঠবে, শুয়ে থাকার সময় প্রকৃতি ডেকে বসলে কী করবেন প্রতিযোগীরা? এ কারণে নিয়ম করা হয়েছে প্রতি আট ঘণ্টা পর একবার টয়লেটে যাওয়ার অনুমতি মিলবে। 

এর আগে দুবরবকা নামের এক নারী প্রতিযোগী টানা ১১৭ ঘণ্টা শুয়ে থেকে রেকর্ড গড়েছিলেন। সেই হিসাবে বলা যায় এবারের বিজয়ী জারকোকে খুব বেশি কষ্ট করতে হয়নি।

জারকোর সঙ্গে বাকিরা একে একে যখন উঠতে শুরু করে তখনও থেকে যান একজন। তিনি আবার জারকোকে প্রস্তাব দিয়েছিলেন, একসঙ্গে দুজনেই উঠে গিয়ে পুরস্কারের টাকা ভাগাভাগি করে নিয়ে যাওয়া যাক। কিন্তু ততক্ষণে বিজয়ী বেশে সাড়ে তিনশ ডলার নিয়ে বাড়ি যাওয়ার পণ করে বসে আছেন জারকো।

এর আগে এ প্রতিযোগিতার নিয়ম ছিল আরও কড়া। তখন টয়লেটের যাওয়ার অনুমতিটাও ছিল না। ওই কঠিন শর্ত মেনেই এক প্রতিযোগী ৫২ ঘণ্টা টানা শুয়ে থাকার রেকর্ড গড়েছিলেন!

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
শূন্যতার দিকে, রেলগাড়ি
শূন্যতার দিকে, রেলগাড়ি
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু