স্বামীকে ‘অক্ষম’ দাবি করে ২ কোটি রুপি ক্ষতিপূরণ চাইলেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪২

ভারতের বেঙ্গালুরুতে দাম্পত্য কলহ গিয়ে ঠেকেছে থানায়। স্ত্রী অভিযোগ তুলেছেন স্বামী যৌনভাবে অক্ষম। অন্যদিকে স্বামী জানিয়েছেন, চিকিৎসকেরা তাকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করেছেন। শেষ পর্যন্ত স্বামীই স্ত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

৩৫ বছর বয়সী ওই ব্যক্তি চলতি বছরের ৫ মে বিয়ে করেন। বিয়ের পর দম্পতি বেঙ্গালুরুর সাপ্তগিরি প্যালেস এলাকায় বসবাস শুরু করেন। তবে তিন মাসের মাথায় স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়।

থানায় দায়ের করা এফআইআর-এ স্বামী অভিযোগ করেছেন, ২৯ বছর বয়সী স্ত্রী তাকে যৌন অক্ষম বলে সন্দেহ করে চিকিৎসা পরীক্ষার জন্য চাপ দেন। পরে ডাক্তাররা জানিয়েছেন, শারীরিকভাবে তিনি সক্ষম। তবে মানসিক চাপের কারণে স্বাভাবিক সম্পর্কে বিলম্ব হতে পারে।

তবে এখানেই বিরোধ মেটে না। অভিযোগ অনুযায়ী, স্ত্রী এরপর স্বামীর কাছ থেকে ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন। স্বামী অভিযোগ করেছেন, ১৭ আগস্ট তার বাসায় স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যরা হামলা চালিয়ে তাকে এবং তার পরিবারের সদস্যদের মারধর করেন।

ঘটনার পর তিনি গোবিন্দরাজনগর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে মারধর ও হয়রানির মামলা রুজু করেছে।

অভিযোগকারী ব্যক্তি একটি ভিডিও বার্তায় দাবি করেছেন, তার স্ত্রী বিজেপির মিডিয়া সেলের সঙ্গে যুক্ত। তিনি এ বিষয়ে দলের কাছে সহযোগিতা কামনা করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্তাধীন রয়েছে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ