কাঠবিড়ালির তাণ্ডবে হাসপাতালে ভর্তি দুই ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:২০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:২০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান রাফায়েল শহরে এক ‘আক্রমণাত্মক কাঠবিড়ালি’র তাণ্ডবে অন্তত দুজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। শহরের লুকাস ভ্যালি এলাকায় কাঠবিড়ালিটি আকস্মিকভাবে পথচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ছে বলে বাসিন্দারা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা জোয়ান হেব্ল্যাক বলেছেন, তিনি হাঁটছিলেন, হঠাৎ একটি কাঠবিড়ালি এসে তার পায়ে কামড়াতে শুরু করে। তিনি বলেন, ওটা আমার পায়ে শক্ত করে ধরে ছিল। লেজ উঁচুতে উঠে যাচ্ছিল। আমি চিৎকার করছিলাম, এটাকে সরাও, সরাও!

অন্য এক বাসিন্দা ইসাবেল ক্যাম্পয় জানান, তিনিও একইভাবে আক্রান্ত হয়েছেন। কাঠবিড়ালিটি মাটি থেকে লাফিয়ে উঠে তার মুখের দিকে ঝাঁপ দেয় এবং পরে হাতে নেমে আসে। এতে তার হাত রক্তাক্ত হয়। দুজনকেই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

সান রাফায়েল শহরটি ক্যালিফোর্নিয়ার মারিন কাউন্টিতে অবস্থিত, সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে। এ ঘটনার পর এলাকায় সতর্কতামূলক পোস্টার টানানো হয়েছে। সেখানে সতর্ক করে বলা হয়েছে, ‘খুব দুষ্ট কাঠবিড়ালি’ হঠাৎ করেই আক্রমণ চালায়। স্থানীয়দের দাবি, অন্তত পাঁচজন এ পর্যন্ত এর আক্রমণের শিকার হয়েছেন।

মারিন হিউম্যান নামের একটি প্রাণীকল্যাণ সংস্থার মুখপাত্র লিসা ব্লখ জানান, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে কাঠবিড়ালি আক্রমণের আর কোনও খবর পাওয়া যায়নি। তবে আবার দেখা দিলে রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রাণীটিকে সরিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, আমরা আগেও এমন আচরণ দেখেছি। প্রায়ই দেখা যায়, কেউ না কেউ বন্য প্রাণীকে খাবার দেওয়ার কারণে তারা অস্বাভাবিক আচরণ করে।

বিশেষজ্ঞদের মতে, কাঠবিড়ালি জলাতঙ্ক বহন করে না। তবে মানুষকে কখনোই বন্য প্রাণীকে খাবার না দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ