এক কাপ কফির দাম ২ হাজার ৫০০ দিরহাম

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২৫, ১৭:৫০আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৯:৫৭

দুবাইয়ের একটি বিলাসবহুল কফিশপ পরিবেশন করেছে বিশ্বের সবচেয়ে দামী এক কাপ কফি। এর দাম ২ হাজার ৫০০ দিরহাম বা প্রায় ৬৮০ মার্কিন ডলার। এই কাপ কফির মাধ্যমেই তারা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। এটিই এখন বিশ্বের সবচেয়ে দামী কফির কাপ।

রোস্টার্স নামের এই আমিরাতি কফিশপটির মোট ১৫টি শাখা রয়েছে। এর মধ্যে চারটি আছে দুবাইয়ে। গিনেস রেকর্ডটি হয় গত ১৩ সেপ্টেম্বর দুবাইয়ের ডাউনটাউন বুলেভার্ডে অবস্থিত তাদের প্রধান শাখায়। সেদিন একজন ভাগ্যবান অতিথিকে বিশেষভাবে প্রস্তুত করা এক কাপ কফি পরিবেশন করেন রোস্টার্সের দক্ষ কর্মীরা।

কফিটি তৈরি করা হয় বিখ্যাত ভি৬০ পোর-ওভার পদ্ধতিতে। আর পরিবেশন করা হয় জাপানের ঐতিহ্যবাহী এডো কিরিকো ক্রিস্টাল গ্লাসে। যা হাতে তৈরি ও দৃষ্টিনন্দন কারুকার্যে খোদাই করা ছিল। কফির সঙ্গে পরিবেশন করা হয় তিরামিসু ও সেই একই কফি বিন মিশ্রিত চকলেট আইসক্রিমের একটি স্কুপ।

এই অসাধারণ কফির মূল আকর্ষণ ছিল পানামার হাসিয়েন্ডা লা এসমেরালদা ফার্মের বিরল গেইশা জাতের কফি বিন। এই বিনগুলো বিশ্বের অন্যতম মূল্যবান। কারণ এগুলো ফুলেল, ফলের মতো ও সাইট্রাস ঘ্রাণের জন্য বিখ্যাত। গত আগস্টে অনুষ্ঠিত বেস্ট অব পানামা ২০২৫ নিলামে রোস্টার্স পুরো ২০ কিলোগ্রাম ওয়াশড গেইশা কফি লটটি কিনে নেয় ৬ লাখ ৪ হাজার মার্কিন ডলারে। তখন এটি বিশ্বের কফি শিল্পে সাড়া ফেলে দেয়।

রেকর্ড গড়া দিনের বিশেষ আয়োজনটি ছিল যেন এক শিল্পসম্ভার। কফি প্রস্তুত করা হয় অতিথির টেবিলের পাশে, নির্দিষ্ট তাপমাত্রা-নিয়ন্ত্রিত কেটলি ও কাঁচের ড্রিপার ব্যবহার করে। প্রতিটি ধাপের বিবরণ অতিথিকে জানানো হয় তথ্যসমৃদ্ধ কার্ডে। যাতে গেইশা বিনের উৎস, প্রক্রিয়াকরণ ও সুবাস সম্পর্কে বিস্তারিত লেখা ছিল।

যে অতিথি এই কফির স্বাদ গ্রহণের সৌভাগ্য অর্জন করেন, তার নাম প্রকাশ করা হয়নি। তবে রোস্টার্স কর্তৃপক্ষ এই ইভেন্টটিকে তাদের ব্র্যান্ড প্রচারের অংশ হিসেবে ব্যবহার করেছে।

প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কনস্টান্টিন হারবুজ বলেন, এই রেকর্ড আমাদের দলের নিষ্ঠা ও কারিগরি দক্ষতার স্বীকৃতি। এটি প্রমাণ করে, দুবাই এখন বিশ্বের অন্যতম সেরা কফি অভিজ্ঞতার কেন্দ্র হয়ে উঠছে।

বিশ্লেষকদের মতে, বিলাসবহুল কফি সংস্কৃতিতে দ্রুত উত্থান ঘটাচ্ছে দুবাই। এখানে কফি আর শুধু পানীয় নয়—এটি এখন রুচি, সংস্কৃতি ও অভিজাত অভিজ্ঞতার প্রতীক। আর সেই ধারায় রোস্টার্সের এই রেকর্ড কফি এখন পুরো বিশ্বের কফিপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু।

সূত্র: ওডিটি সেন্ট্রাল

/এএ/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান