মহিষের সুন্দরী প্রতিযোগিতা!

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২৫, ১৩:১৫আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১৩:১৫

ব্যাংকক থেকে এক ঘণ্টা দূরের ছোট শহর চনবুরিতে প্রতি বছর অনুষ্ঠিত হয় এক অভিনব উৎসব, মহিষের সুন্দরী প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় অংশ নেয় পাঁচ বছর বয়সী ‘টড’। কালো পশমের ভেতর তার কান দুটির ভেতরের উজ্জ্বল লাল অংশ যেন আলাদা করে নজর কাড়ছিল দর্শকের।

টডের মালিক থাওয়াচাই ডেং-নগাম। তিনি পেশায় খাবার বিক্রেতা, আবার কৃষকও। তার চোখে টড শুধু শ্রমিক নয়, এক গর্বের প্রতীক। চনবুরির ঐতিহ্যবাহী পানিতে মহিষ দৌড় উৎসবের প্রধান আকর্ষণ এই সুন্দরী প্রতিযোগিতা। যা আয়োজন করা হয় ফসল তোলার মৌসুমের সূচনা উদযাপন করতে।

মহিষের সুন্দরী প্রতিযোগিতা!

একসময় থাইল্যান্ডে কৃষিকাজে মহিষ ছিল অপরিহার্য। জমি চাষ, ভার বহন, এমনকি গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল এই প্রাণী। কিন্তু আধুনিক কৃষিযন্ত্র এসে সেই ভূমিকা কেড়ে নিয়েছে। এখন মহিষেরা হয় প্রতিযোগিতায় নাম লেখায়, নয়তো মাংসের বাজারে বিক্রি হয়।

তবুও চনবুরির এই মেলায় মহিষই প্রধান আকর্ষণ। ঐতিহ্যবাহী পোশাক পরা নারী ও ছাত্রছাত্রীদের নৃত্যে উৎসব শুরু হয়। ফুলের মালায় সাজানো মহিষেরা কাঠের রথ টেনে নিয়ে আসে তাদের মালিকদের। কেউ কেউ সেজেছেন প্রাচীন থাই রাজকীয় পোশাকে।

মহিষের সুন্দরী প্রতিযোগিতা!

সুন্দরী প্রতিযোগিতার পাশাপাশি হয় ১০০ মিটার মহিষ দৌড় প্রতিযোগিতা। ৩ বছর বয়সী সাদা অ্যালবিনো মহিষ ‘লুকায়াও’-কে নিয়ে এসেছিলেন প্রতিযোগী পিতুন রাসামি। স্থানীয় প্রতিযোগিতায় আগেও জিতেছে সে। পিতুনের আশা ছিল এবারও শীর্ষ পাঁচে থাকবে তার প্রিয় মহিষ।

তার আশার কারণও আছে। গত বছর এক অ্যালবিনো মহিষ বহু প্রতিযোগিতায় জিতে বিক্রি হয়েছিল ১ কোটি ৮০ লাখ থাই বাত (প্রায় ৬ লাখ ৭২ হাজার ডলার) দামে।

মহিষের সুন্দরী প্রতিযোগিতা!

থাইল্যান্ডে কৃষিকাজে যান্ত্রিকতার প্রসারের সঙ্গে সঙ্গে একসময় কমতে শুরু করেছিল মহিষের সংখ্যা। কিন্তু সুন্দরী ও দৌড় প্রতিযোগিতা এই প্রাণীর প্রতি মানুষের আগ্রহ ফের জাগিয়ে তুলেছে। ২০১৭ সাল থেকে সরকার চালু করেছে ‘থাই মহিষ সংরক্ষণ দিবস’। স্থানীয় প্রশাসন মহিষ প্রজনন ও পালন নিয়ে কৃষকদের প্রশিক্ষণও দিচ্ছে।

থাওয়াচাই বলেন, মহিষ পালন এখন আমার শখ। ওদের আমাদের জমিতে অবাধে চলাফেরা করতে দিই। এই উৎসবে শুধু দেখতে এসেছি, টড অন্যদের সঙ্গে কেমন করে।

মহিষের সুন্দরী প্রতিযোগিতা!

বড় খামারগুলোয় মহিষদের প্রতিদিন গোসল করানো হয়, বিশেষ খাবার হিসেবে দেওয়া হয় ভুট্টা, সয়াবিন, ব্রান ও ভিটামিন। চনবুরির উৎসবে মহিষের যত্ন নিচ্ছিলেন কিজচাই অংখানাওইন। তিনি বললেন, মহিষদের শিংয়ের আকৃতি, খুরের মসৃণতা আর শরীরের গঠনই বিচারকদের কাছে গুরুত্বপূর্ণ।

উৎসবের দিন সূর্যের তাপ থেকে রক্ষা করতে মহিষদের রাখা হয় ছায়াঘেরা ঘেরায়। ফায়ার সার্ভিসের গাড়ি থেকে তাদের জন্য পানি সরবরাহ করা হয়। শিশুদের কৌতূহলী দৃষ্টি, পরিবারের ছবি তোলা, পর্যটকের ভিড়—সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ।

বিচারকরা কাউবয় হ্যাট পরে একে একে পরখ করেন প্রতিযোগী মহিষগুলোকে। মালিকরা সারি বেঁধে অপেক্ষা করেন, গর্বে চোখে জল আসে অনেকের।

মহিষের সুন্দরী প্রতিযোগিতা!

থাওয়াচাইয়ের পরিবারে এখনও ৩০টি মহিষ আছে। তিনি বলেন, আজকের দিনে মহিষ যন্ত্রের সঙ্গে পাল্লা দিতে পারে না। কিন্তু মহিষের গুরুত্ব আমাদের কাছে কম নয়। যেমন কথায় বলে, মানুষ মহিষকে লালন করে, আর মহিষ মানুষকে। ওরা আমাদের পরিবারেরই এক সদস্য।

চনবুরির এই উৎসব শুধু এক প্রাচীন প্রাণীর প্রতি ভালোবাসাই নয়, এটি থাইল্যান্ডের গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও সহাবস্থানের এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছে।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ