বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ফটোগ্রাফিক সোসাইটি আয়োজিত দুইদিনের আলোকচিত্র প্রদর্শনী শেষ হয়েছে। গত ২৫ ও ২৬ এপ্রিল বুটেক্স ক্যাম্পাসে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনী শেষে তিন ফটোগ্রাফারের মধ্যে পুরস্কার বিতরণ করেন বুটেক্সের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর মো. মনিরুল ইসলাম। ছবি বাছাইয়ের দায়িত্বে ছিলেন দুই বিচারক কামরুল আবেদিন এবং সাজ্জাদ হোসেন।
কামরুল ‘পাঠশালা’র একজন ফ্যাকাল্টি, একই সঙ্গে তিনি বুটেক্সের একজন সাবেক ছাত্র। অন্যদিকে সাজ্জাদ হোসেন বর্তমানে বাংলা ট্রিবিউনের ফটোজার্নালিস্ট হিসেবে কর্মরত রয়েছেন।
আলোকচিত্র প্রদশর্নীতে শতাধিক প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন তাওহীদা ফেরদৌসী, দ্বিতীয় হয়েছেন সারার বিন জাহাঙ্গীর এবং তৃতীয় হয়েছেন আলিমুর রেজা। এ ছাড়াও ইসরাত জাহান যুথিকে ‘অনারি মেনশন’ পুরস্কারে এবং সাফায়েত ইসলামকে মোবাইল ক্যাটাগরিতে বিজয়ীর পুরস্কার দেওয়া হয়।
এই প্রদর্শনী বুটেক্সের শিক্ষার্থীদের মধ্যে ফটোগ্রাফি নিয়ে নতুন চেতনা ও আগ্রহ সৃষ্টি করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
আরও পড়তে পারেন: দশ আলামতের পরীক্ষা করবে সিআইডি
/আরএআর/এমএসএম/








