বেলা বাড়ে তবুও ময়লা সরে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৬, ১৬:১৬আপডেট : ০৬ মে ২০১৬, ১৮:৫৬

দিনের কোন সময়ে আপনার এলাকার ডাস্টবিন পরিষ্কার করা হয় সিটি করপোরেশনের জমে থাকা ময়লা-আবর্জনা সকালে অপসারণের কথা থাকলেও এ বিষয়ে তেমন কোনও অগ্রগতি দেখেননি নগরবাসী। গত বছর দুই সিটি মেয়র দায়িত্ব নেওয়ার পরে এই অবস্থার উন্নতি আশা করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কিছুই পরিলক্ষিত হয়নি।

সম্প্রতি বাংলা ট্রিবিউন দুই সিটি মেয়রের এক বছর পূর্তি উপলক্ষে তাদের কাজের পর্যালোচনা শীর্ষক এক জরিপ চালায়, যেখানে বর্জ্য ব্যবস্থাপনায় তাদের উল্লেখযোগ্য কোনও সফলতার কথা উঠে আসেনি। তবে এক্ষেত্রে ঢাকা দক্ষিণের তুলনায় কিছুটা এগিয়ে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, বেলা কয়টার মধ্যে তাদের এলাকার ডাস্টবিনগুলো পরিষ্কার করা হয়? এর জবাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ শতাংশ বাসিন্দা জানিয়েছেন সকাল ৮টার আগেই তাদের এলাকার ডাস্টবিনগুলো পরিষ্কার করা হয়। একই কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৭. ৮৩ শতাংশ বাসিন্দা।

ঢাকা উত্তরের ৩৩ দশমিক ৩৯ শতাংশ বাসিন্দা জানিয়েছেন, তাদের এলাকায় মূলত সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ডাস্টবিনগুলো পরিষ্কার করা হয়। একই কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৮ দশমিক ৮৩ শতাংশ বাসিন্দা।

সকাল ১০টা থেকে ১২টার মধ্যে ডাস্টবিন পরিষ্কার করা হয় বলে জানিয়েছেন ঢাকা উত্তরের ২২ দশমিক ৭২ শতাংশ বাসিন্দা। ঢাকা দক্ষিণের ক্ষেত্রে এই হার ২৯ দশমিক ৮৯ শতাংশ।

এছাড়া বেলা ১২টার পর ডাস্টবিন পরিষ্কার করা হয় বলে জানিয়েছেন ঢাকা উত্তরের ১৩ দশমিক ৮৯ শতাংশ বাসিন্দা। আর ঢাকা দক্ষিণের ক্ষেত্রে এই হার ১৩ দশমিক ৪৪ শতাংশ।

অপর এক প্রশ্নের জবাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দারা বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং পানি ও গ্যাস সমস্যার দৃশ্যমান সমাধানের ওপর জোর দেন। ৭১ দশমিক ৫৮ শতাংশ বাসিন্দা বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন চান। অন্যদিকে ৭১ দশমিক ৫০ শতাংশ চান পানি ও গ্যাস সমস্যার সমাধান।

জরিপ পরিচালনা:  বাংলা ট্রিবিউন

জরিপ পরিচালনার সময়কাল: ২০ এপ্রিল- ২৫ এপ্রিল       

নমুনা (sample) সংগ্রহের প্রক্রিয়া:


১. প্রতিটি সিটি করপোরেশনে ১৮০০ জনের ওপর এই জরিপ পরিচালনা করা হয়।

২. সবগুলো ওয়ার্ড থেকে নমুনা সংগ্রহ করা হয়।

৩. নারী-পুরুষ অংশগ্রহণকারীর সংখ্যা সমান রাখা হয়েছে। অর্থাৎ নারী ৯০০ জন এবং পুরুষ ৯০০ জন।

৪. দৈবচয়ন পদ্ধতিতে নির্বাচিত প্রতি অংশগ্রহণকারীর উত্তর নেওয়ার পর ৫ মিনিট অন্তর অংশগ্রহণকারী নির্বাচন করা হয়।

৫. জরিপকারীরা একই স্থানে সর্বোচ্চ ১ ঘণ্টা অবস্থান করেছেন।

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম