মারপিট নয়, ওরা ‘ফান’ করেছে: পুলিশ কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৬, ০২:১১আপডেট : ০৮ মে ২০১৬, ০২:১৯

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সম্প্রতি রাজধানীর চন্দ্রিমা উদ্যানে এক পথশিশু নির্যাতনের ঘটনাকে পুলিশের ‘ফান’ হিসেবে আখ্যায়িত করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
শনিবার সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে আইনের সংস্পর্শে ও সংঘাতে জড়িত হওয়া শিশুদের জন্য করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পুলিশ কমিশনার বলেন,‘এটা আসলে মারপিটের দৃশ্য না।ওরা ফান করেছে।তবে ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশের ওই পুরো দলকে বরখাস্ত করা হয়েছে।’
অপরাজেয় বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে আছাদুজ্জামান মিয়া আরও বলেন, ‘ওই শিশুটি লেকে সাঁতার কাটার জন্য গিয়েছিল।পুলিশ সদস্যরা বিষয়টি স্বাভাবিকভাবে না নিয়ে রূঢ়ভাবে নিয়েছেন। ফলে এ ঘটনা ঘটে।’
সংগঠনের উপদেষ্টা ইনামুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিচারক ইমান আলী, সংসদ সদস্য উম্মে কুলসুম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু তাহের প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু।
প্রসঙ্গত,গত ২৬ এপ্রিল ‘এ কোন বর্বরতা!’ শিরোনামে বাংলা ট্রিবিউনে পুলিশ সদস্যদের হাতে পথশিশু নির্যাতনের একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। ছবিগুলোতে দেখা যায়, একজন পুলিশ সদস্য একটি শিশুকে পায়ের কাছে ফেলে মারধর করছেন।সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা তা দেখে হাসছেন। ছবিগুলোতে শিশুটিকে কান্নারত অবস্থায় হাতজোড় করে থাকতেও দেখা যায়।

/এমও/এমএসএম/

লিংক: http://www.banglatribune.com/national/news/99717/%E0%A6%8F-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের