আমার প্রথম পছন্দ অনলাইন নিউজ পেপার

নজরুল ইসলাম মজুমদার
১৩ মে ২০১৬, ০৯:৫৫আপডেট : ১৩ মে ২০১৬, ০৯:৫৫

আমি ব্যক্তিগতভাবে অনলাইন নিউজ পেপারকে বেশি পছন্দ করি। কাগজে ছাপানো দৈনিক পত্রিকা পড়তে আমার নানা ধরনের সমস্যা হয়। পৃষ্ঠা উল্টাতে হয়। পত্রিকা রাখার জন্য জায়গা নষ্ট হয়। কিন্তু অনলাইনে এসবের বালাই নেই। বরং অনলাইনে সব খবর একসঙ্গে পাওয়া যায়। শুধু তাই নয়, একসঙ্গে অনেক অনলাইন নিউজ পেপার পড়া যায়। এছাড়া, অনলাইন পত্রিকা থেকে একেবারে নতুন খবর পাওয়া যায়। রাত ১টা বা রাত ৩টার সময় কোনও ঘটনা ঘটলেও তার কিছুক্ষণ পরই অনলাইনে সেই খবর পাওয়া যায়। অথচ দৈনিক পত্রিকায় ওই খবর জানতে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়।

নজরুল ইসলাম মজুমদার এই ডিজিটাল যুগে অনলাইন পত্রিকা সবচেয়ে বেশি কার্যকর। সময় যেখানে কম, সেখানে ২৪ পৃষ্ঠার কাগজ পড়া কঠিন ব্যাপার। ধীরে ধীরে এই অনলাইন গণমাধ্যমটি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠবে।

সহজপ্রাপ্য হওয়ায় পাঠকরা এখন অনলাইনের দিকে ঝুঁকছেন। এখন দেশের একটা বড় অংশের মানুষ অ্যানড্রয়েড ফোন ব্যবহার করেন। কাজেই ডিজিটাল যুগে অনলাইন সংবাদপত্রের ভবিষ্যত উজ্জ্বল। দুনিয়া এখন অনলাইনের। আমরা যখন ইংল্যান্ডে বা আমেরিকায় যাই, তখন অনলাইনে সবকিছু পেয়ে যাই। বাংলাদেশেও এখন অনলাইনে সব পাওয়া শুরু হয়ে গেছে।

ছাপা পত্রিকা পড়তে হলে দোকানে যেতে হবে অথবা হকার দিয়ে যাবেন, তারপর খবর পড়তে হবে। কিন্তু অনলাইন পত্রিকা পড়তে হলে কোথাও যেতে হয় না। মোবাইলেই পড়া যায়। আমার মনে হয়, ধীরে-ধীরে দৈনিক কাগজগুলো অচল হয়ে পড়বে। সেখানে অনলাইন পত্রিকাগুলোই রাজত্ব করবে।

লেখক: চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)

আরও পড়ুন: তাৎক্ষণিক সংবাদ প্রকাশ করাটাই অনলাইনের বড় চ্যালেঞ্জ
/এমও/

সম্পর্কিত
বাংলা ট্রিবিউন: ২ বছরজন্মোৎসবে আগত তারকাদের আরও ছবি
বাংলা ট্রিবিউন: ২ বছরতারকাদের সেলফি উচ্ছ্বাস (অ্যালবাম)
বাংলা ট্রিবিউন: ২ বছরকুশীলবরা ঘুরে দাঁড়াও
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম